নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মুখোমুখি মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ। সোমবার তৃতীয়বারের জন্য ইডি দফতরে হাজিরা দেন তৃণমূল বিধায়ক। এদিন, ইডি দফতর থেকে অভিষেকের ওপর হামলা প্রসঙ্গেও মুখ খুললেন রথীন ঘোষ।
সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ ইডি দফতরে পৌঁছান রথীন ঘোষ। পুরনিয়োগ দুর্নীতি সংক্রান্ত তদন্তের আগেও তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। তদন্তকারী সংস্থার ডাকে এদিনও নির্ধারিত সময়েই হাজিরা দেন তিনি। ইডি দফতরে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানান মধ্যমগ্রামের বিধায়ক।
সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং চণ্ডীতলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনা প্রসঙ্গে রথীনের মন্তব্য, 'কোথায় খামতি, তা বুঝতে পারলে অনেক কিছু হয়ে যেত।' তার এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে। এদিকে, রবিবার কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা গুরুত্বপূর্ণ বৈঠকে রথীন ঘোষের অনুপস্থিতিও নজর কেড়েছে। যদিও তিনি জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণেই ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেননি।
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের