নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় বড় পদক্ষেপ ইডির। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেফতার করা হল প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে। সোমবার সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দেওয়ার পর প্রায় সাড়ে ১০ ঘণ্টা ধরে তাঁকে জেরা করেন তদন্তকারীরা। রাতেই গ্রেফতার করা হয় তৃণমূলের এই প্রাক্তন মন্ত্রীকে।
ভোট পরবর্তী রাজনৈতিক পালাবদলের আবহে পুরসভা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আরও সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার সকালে ইডির তলবে কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। তদন্তকারীরা দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেন। প্রায় সাড়ে ১০ ঘণ্টার ম্যারাথন জেরার পর রাতে তাকে গ্রেফতার করে ইডি।
অন্যদিকে, একই মামলায় ফের ইডির তলব এড়িয়ে গেলেন প্রাক্তন মন্ত্রী তথা মধ্যমগ্রামের পরাজিত তৃণমূল প্রার্থী রথীন ঘোষ। তদন্তে অসহযোগিতার অভিযোগও উঠছে তার বিরুদ্ধে। বারবার তলব সত্ত্বেও হাজিরা না দেওয়ায় আগামী দিনে তদন্তকারীরা আরও কড়া পদক্ষেপ করতে পারেন বলেই মনে করা হচ্ছে।
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের