নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - পুলিশের তাড়া খেয়ে পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত গ্রেফতার হল জুয়ার ঘাঁটিতে বসা ৬ জন নেশাগ্রস্ত যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ফুলবাড়ী এলাকায়। অভিযুক্তদের আটক করে আইনানুগ প্রক্রিয়ায় তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই এলাকার বিভিন্ন প্রান্তে জুয়া, মাদকসেবনের অভিযোগ উঠে আসছিল। সেই তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার সকাল থেকেই এলাকায় নজরদারি চালানো হয়। পরিস্থিতি অনুযায়ী একাধিক সন্দেহভাজন স্থানে অভিযান চালানো হয়।

হঠাৎ পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসরে বসা যুবকরা আতঙ্কে দিগ্বিদিক ছত্রভঙ্গ হয়ে পড়ে। নিজের জীবনের পরোয়া না করে কয়েকজন আবার পাশের নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। কিছুজন পালাতে সক্ষম হলেও, ৬ জনকে আটক করা সম্ভব হয়।
ঘটনা প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান, 'সাধারণ পোশাকে অভিযান চালানো হয়েছিল যাতে আগাম সতর্কতা না পায় কেউ। সমাজবিরোধী এই কর্মকাণ্ড রুখতে অভিযান চলবে। জড়িত প্রত্যেকের বিরুদ্ধেই আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে'।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের