নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - রাতের অন্ধকারে অসম-বাংলা সীমান্তে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার যুবক। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বক্সিরহাট এলাকায়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। নির্বাচনের আগে এমন পরিস্থিতি ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই সীমান্তবর্তী অঞ্চলে নজরদারি আরও কড়া করা হয়েছে। গোপন সূত্রের ভিত্তিতে শনিবার গভীর রাতে বালাকুটি বউবাজার এলাকায় তল্লাশি চালায় পুলিশ। সেই সময় সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশীয় বন্দুক ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার হয়।

জানা যাচ্ছে, ধৃতের নাম খারিদুল সেখ (২৩)। বাড়ি অসমের ধুবড়ি জেলায়। অবৈধ অস্ত্র লেনদেনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। শারীরিক পরীক্ষার পর তাকে তুফানগঞ্জ দায়রা আদালতে পেশ করা হবে।
এ প্রসঙ্গে এক দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, 'সীমান্ত এলাকায় সুরক্ষা বজায় রাখা আমাদের অগ্রাধিকার। নির্বাচনের আগে ওই ব্যক্তি কী উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করেছিল, তার নেপথ্যে কোনো বড় চক্র রয়েছে কি না, সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। সুরক্ষার স্বার্থে এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে'।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের