নিজস্ব প্রতিনিধি , হুগলী - চাঞ্চল্যকর ঘটনা ঘটে চন্দ্রহাটি ১ গ্রাম পঞ্চায়েতের বিষপাড়া এলাকায়। স্থানীয় এক বাসিন্দা লিজ নিয়ে একটি পুকুরে মাছ চাষ করেন। এরপর মঙ্গলবার হটাৎই তার কাছে খবর আসে সব মাছ মরে পুকুরে ভেসে উঠেছে। অভিযোগ , বিষ দিয়ে মেরে ফেলা হয় মাছ গুলোকে।
সূত্রের খবর , হুগলির বলাগড়ের ডুমুরদহ নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর তারা মালিক কলোনীর বাসিন্দা অচিন্ত বিশ্বাস স্থানীয় একটি পুকুর লিজ নিয়ে বিগত তিন বছর ধরে মাছ চাষ করছেন। প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায়ও তিনি পুকুরে ছিলেন। সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ তিনি বাড়ি ফেরেন।

এরপর সাড়ে সাতটা নাগাদ পুকুর পাহারা দেওয়ার দায়িত্বে থাকা কর্মী খবর দেন যে মাছ ভেসে উঠছে। অভিযোগ , ২৫ বিঘার ওই পুকুরে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে , যার জেরেই এই ঘটনা ঘটে। রুই , কাতলা , মৃগেল , বাটা সহ নানা প্রজাতির প্রায় ছয় টন মাছ মরে ভেসে ওঠে পুকুরে।
অনুমান , ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে ১০ থেকে ১২ লক্ষ টাকার মধ্যে। খবর পেয়ে মগড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, পরিকল্পনা করেই কেউ পুকুরে বিষ দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অচিন্তবাবুর এপ্রসঙ্গে জানান , “আমার কারো সঙ্গে কোনও শত্রুতা নেই। আমি বাড়িতে গেছিলাম , আমার পুকুর দেখা শোনার জন্য যে রয়েছে সে হটাৎ আমাকে খবর দেয় যে পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। আমি বুঝতে পারছি না কেন এইভাবে আমার সর্বনাশ করল কেউ। মাছ চাষে আমার সমস্ত পুঁজি লেগে ছিল। সব শেষ হয়ে গেল।”
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের