নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - জনবসতিপূর্ণ এলাকার পুকুরপাড় থেকে উদ্ধার হল যুবকের মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সোনারপুরের বিদ্যাধরপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির নাম সুরজিৎ সর্দার (৪০)। পরিবারের দাবি, তাকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গৌড়দহ এলাকার বাসিন্দা সুরজিৎ। দীর্ঘদিন ধরে তিনি কর্মসূত্রে লালপোলে অঞ্চলের একটি বাড়িতে বিজয় নামে এক যুবকের সঙ্গে ভাড়া থাকতেন। মঙ্গলবার রাতে স্থানীয় একটি মেলায় গিয়েছিলেন সুরজিৎ। দাবি, মেলা থেকে ঘরে ফিরে এসে না খেয়েই আবার বেরিয়ে যান। তারপর আর ফিরে আসেনি। রাতভর খোঁজাখুঁজির পর ভোরের দিকে পুকুরপাড়ে তার দেহ পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে এলাকাবাসী থানায় খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মৃতদেহের পাশে একটি মদের বোতল পড়ে ছিল। যদিও সুরজিতের শরীরে কোনও স্পষ্ট আঘাতের চিহ্ন মেলেনি। কীভাবে তার মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন, সেই সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি, সুরজিতের সঙ্গী বিজয়ের ভূমিকা নিয়েও তদন্ত শুরু হয়েছে। স্থানীয়দের দাবি, ওই যুবককে অনেক সময় মহিলা সেজে এলাকায় ঘুরতে দেখা যেত।
মৃতের কাকিমা প্রতিমা সর্দার জানান, ‘ও এখানে একজনের সঙ্গে ভাড়া থাকত। কর্মসূত্রেই থাকত এখানে। আমরা খবর পেয়ে এসেছি। শুনলাম মেলা দেখতে গিয়েছিল। তারপর আর খুঁজে পাওয়া যায়নি। ভোর চারটের দিকে ওকে খুঁজে পেয়ে আমাদের জানায়'।
মৃতের দিদি সুজাতা পরামানিক বলেন, ‘ভোরবেলা কাজে যাওয়ার জন্য উঠেছিলাম। তখন যার সঙ্গে ভাই থাকত সে ফোন করে জিজ্ঞেস করে ভাই বাড়ি এসেছে কিনা। আমি না বলার পর জানায় সারারাত খুঁজে পায়নি। পরে আবার ফোন করে বলে ভাইকে খুঁজে পাওয়া গেছে। প্রথমে বিশ্বাস করতে পারিনি। আমার মনে হয় ভাইকে খুন করা হয়েছে'।
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর
রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা
বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া
রাত হলেই নাকি বাড়ির চালে পড়ে ঢিল, শোনা যায় গাছ ভাঙার আওয়াজ! ‘ভূতুড়ে গ্রাম’-এর তকমা ঘিরে চাঞ্চল্য
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
শুক্রবার রাতে লিলুয়া স্টেশনে নামার সময় আচমকাই বন্ধ হয়ে যায় লিফট, ভিতরে আটকে পড়েন ৯ যাত্রী
অভিযানে বেশ কয়েকটি খাবারে নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মেলায় সেগুলি নষ্ট করে দেওয়া হয়
আচমকা বাড়ির অংশ ভেঙে পড়তেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন ২ জন, প্রায় ১ ঘণ্টার চেষ্টায় উদ্ধার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের