নিজস্ব প্রতিনিধি , কলকাতা - উচ্ছেদ আতঙ্কের মধ্যেই রাজ্যের হাজার হাজার হকারের জন্য এল স্বস্তির খবর। দূর্গাপুজোর মরশুম পর্যন্ত কোনও হকার উচ্ছেদ করা হবে না বলেই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে দীর্ঘদিনের অনিশ্চয়তার মাঝে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন রাস্তার ব্যবসায়ীরা।
রাজ্য সরকারের জমিতে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা হকার বাজার ও বসতি উচ্ছেদকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরেই রাজ্যজুড়ে উত্তেজনা তৈরি হয়েছিল। বিভিন্ন স্টেশন, বাজার এলাকা, সেতুর নীচে এবং সরকারি জমিতে থাকা ব্যবসায়ী ও বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। একাধিক জায়গায় বুলডোজার অভিযানও চালানো হয়। বিষয়টি কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ায় এবং আদালত ৩১ জুলাই পর্যন্ত উচ্ছেদে স্থগিতাদেশ দেয়।
এই আবহেই শুক্রবার হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকের পর সংগঠনের রাজ্য সভাপতি অসিত সাহা জানান, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে অক্টোবর, অর্থাৎ পুজোর মরশুম শেষ না হওয়া পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও হকার উচ্ছেদ করা হবে না। এতে উৎসবের আগে জীবিকা হারানোর আশঙ্কা থেকে আপাতত মুক্তি পেলেন বহু ক্ষুদ্র ব্যবসায়ী।
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের