নিজস্ব প্রতিনিধি , বেজিং - ট্রাম্পের পর এবার চীন সফরে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার বেজিংয়ের ‘গ্রেট হল অফ দ্য পিপল’-এ শি জিনপিঙের সঙ্গে বৈঠকে বসেন তিনি। দুই নেতার এই দ্বিপাক্ষিক বৈঠকের পর মোট ২০টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিগুলি মূলত বাণিজ্য, প্রযুক্তি ও জ্বালানি খাত সংক্রান্ত। একই সঙ্গে পশ্চিমি আধিপত্যবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের ডাক দিয়েছেন পুতিন ও জিনপিং। এই মেগা বৈঠকের ফলে বৈশ্বিক রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি হলো।
সূত্রের খবর, চীনের সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তিগুলি যৌথ গবেষণা, গণমাধ্যম ও কৃত্রিম মেধা সুরক্ষা সংক্রান্ত। দুই নেতার বৈঠকের ৫টি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। প্রথমত, ২৫ বছর পুরোনো রাশিয়া-চীন মৈত্রীচুক্তির মেয়াদ বাড়াতে দুই দেশ সম্মত হয়েছে। দ্বিতীয়ত, ‘পাওয়ার অব সাইবেরিয়া ২’ পাইপলাইনের মাধ্যমে মঙ্গোলিয়া হয়ে বছরে ৫০ বিলিয়ন ঘনমিটার গ্যাস চীনে পাঠাবে রাশিয়া। তৃতীয়ত, সরাসরি আমেরিকার নাম না নিয়ে পশ্চিমি সামরিক অভিযান ও শাসন পরিবর্তনের তীব্র নিন্দা জানানো হয়েছে। এ ছাড়াও পশ্চিমি প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে যৌথ গবেষণা ও বৈদ্যুতিন সামগ্রী উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যৌথ বিবৃতিতে ইরান-সহ পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে চীনের মধ্যস্থতাকারী ভূমিকাকে স্বীকৃতি দিয়েছেন পুতিন।
এই মেগা সম্মেলন ও দ্বিপাক্ষিক চুক্তি প্রসঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানান, ‘রাশিয়া ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক ঐক্য ও কৌশলগত সমন্বয় আরও দৃঢ় হবে। রাশিয়া আমাদের এক অত্যন্ত বিশ্বস্ত জ্বালানি সরবরাহকারী দেশ। আমরা যৌথভাবে পশ্চিমি বাণিজ্যিক ও সামরিক চাপের বিরুদ্ধে অনড় অবস্থান বজায় রাখব। পশ্চিম এশিয়ায় শান্তি ফেরাতে চীনের ভূমিকার ওপর রাশিয়ার এই আস্থা দুই দেশের বন্ধুত্বকে নতুন উচ্চতায় নিয়ে গেল'।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের