নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বঙ্গোপসাগর ও সংলগ্ন অঞ্চলে তৈরি ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত। দক্ষিণ বিহারের ঘূর্ণাবর্ত থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা সক্রিয় রয়েছে। এটি ঝাড়খণ্ড ও ওড়িশার উপর দিয়ে যাওয়ায় রাজ্যে আর্দ্রতা ও অস্থিরতা বেড়েছে। আগামী কয়েকদিন আবহাওয়ার এই পরিবর্তিত পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গে বুধবার থেকে শনিবার পর্যন্ত কালবৈশাখীর প্রভাব আরও বাড়বে বলে পূর্বাভাস। বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও থাকছে। শনিবারের পর থেকে ধীরে ধীরে এই ঝড়-বৃষ্টির তীব্রতা কমতে পারে।
অপরদিকে, আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, উত্তরবঙ্গে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টিপাত হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত সব জেলাতেই ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারের পর থেকে আসতে আসতে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে।
সমুদ্র উপকূলে পরিস্থিতি উত্তাল থাকায় মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। রবিবারের পর থেকে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর হাওয়া অফিসের।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের