নিজস্ব প্রতিনিধি, দিল্লি – রাজনৈতিক জীবনে হাজারও লড়াই করেছিলেন। কিন্তু জীবনের লড়াইয়ে হেরে গেলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল। শুক্রবার সকালে না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি। প্রবীণ কংগ্রেস নেতার এক পুত্র (শৈলেশ পাটিল), পুত্রবধূ (অর্চনা পাটিল) ও দুই নাতনি রয়েছে। শিবরাজ পাটিলের প্রয়াণে শোকজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। অবশেষে মহারাষ্ট্রের লাতুরে নিজের বাড়ি ‘দেবঘর’-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ কংগ্রেস নেতা শিবরাজ পাটিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করে মোদি লিখেছেন, “শিবরাজ পাটিলজির মৃত্যুতে মর্মাহত। তিনি একজন অভিজ্ঞ রাজনীতিক ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিধায়ক, সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী, মহারাষ্ট্র বিধানসভা এবং লোকসভার স্পিকার হিসাবে দায়িত্বভার সামলেছেন।“
দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন তিনি। ৭-এর দশকে কংগ্রেসের বিধায়ক হিসাবে রাজনৈতিক কেরিয়ার শুরু করেছিলেন। ৭ বার লোকসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত লোকসভার স্পিকারের দায়িত্ব সামলেছেন।
২০০৪ থেকে ২০০৮ পর্যন্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন শিবরাজ পাটিল। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার পর নিরাপত্তা সংক্রান্ত ব্যর্থতার দায় নিয়ে মনমোহন সিংয়ের মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেছিলেন। এরপর পাঞ্জাবের রাজ্যপাল এবং চণ্ডীগড়ের প্রশাসকের দায়িত্ব পালন করেছেন তিনি। ব্যক্তিগত আক্রমণ নয়, নীতি আদর্শের ভিত্তিতে রাজনীতি করার জন্য পরিচিত ছিলেন শিবরাজ।
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের