নিজস্ব প্রতিনধি , পশ্চিম বর্ধমান - দুর্গা প্রতিমা নিরঞ্জনের সময় বেনাচিতির কমলপুর প্লটে এক আইসক্রিম দোকানে হামলার অভিযোগ ঘিরে ছড়ালো তীব্র চাঞ্চল্য। শনিবার রাতে এই ঘটনার পর থেকেই উত্তেজনা ছড়ায় এলাকায়। ভাইরাল হয়েছে ঘটনার সিসিটিভি ফুটেজ।

সূত্রের খবর , দুর্গা মন্দিরের প্রতিমা নিরঞ্জনের সময় আচমকাই মণ্ডপ কমিটির একদল যুবক দোকানের সামনে আতশবাজি ফাটাতে শুরু করে। এতে দোকানে থাকা ক্রেতারা সমস্যায় পড়েন। পরিস্থিতির প্রতিবাদ করতে গেলে দোকানের মালিক সহ কর্মচারীদের সঙ্গে বচসা বাঁধে। যা পরে হাতাহাতিতে গড়ায়। অভিযোগ , দোকানের কর্মীদের মারধর করা হয়।
অন্যদিকে , মন্দির কমিটির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি , নিরঞ্জনের সময় আতশবাজি ফাটানো হচ্ছিল , তখন দোকান থেকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। ছেলে গুলো তখন প্রতিবাদ করে। এমনকি বলা হয় , বিষয়টি খুব বেশি বাড়িয়ে না নিয়ে দুই পক্ষ মিলে মীমাংসা করে নেওয়া হবে।

তবে পুলিশের তরফে জানানো হয় , ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়া হচ্ছে। এলাকার শান্তি - শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে বলেও জানিয়েছে দুর্গাপুর থানার পুলিশ। এই মুহূর্তে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ , স্থানীয় মহলে উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসনের দাবি।

দোকান মালিক বিরাট আগারওয়াল এপ্রসঙ্গে জানান , “পুজোর শুরু থেকেই আমাদের দোকান লক্ষ্য করে একাধিক উসকানিমূলক কাজ করা হয়েছে। নিরঞ্জনের দিন ইচ্ছাকৃত ভাবেই এই ঘটনা ঘটানো হয়েছে। বিষয়টি পূর্বপরিকল্পিত। ওনারা আমাদের উত্তক্ত করতেই এমন ঘটনা ঘটিয়েছেন। আমরা আমাদের উপর হওয়া অন্যায়ের বিচার চাই।''
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের