নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা ভোটের আবহে ফর্ম–৬ ইস্যু ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনীতি। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদনপত্র নিয়ে তীব্র বিতর্কের মধ্যেই মুখ খুললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তার স্পষ্ট বক্তব্য, রোজই অনেকে অনেক নথি জমা করতে আসে।
মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে ফর্ম–৬ জমা দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ ও উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। সেই আবহেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিতর্কে মুখ খুললেন সিইও মনোজ কুমার আগরওয়াল। তার স্পষ্ট বার্তা, ' ফর্ম ৬ নিয়ে অভিযোগ উঠেছে যে আমাদের অফিসে এখানে একগাদা ফর্ম ৬ জমা হয়েছে। আমি কাল একদম পরিষ্কার বলেছি, এটা একটা সরকারি অফিস। সরকারি অফিসে একটা রিসিভ সেকশন আছে। কোনও সরকারি অফিসে কোনও নিষেধাজ্ঞা নেই। যে কেউ যত সংখ্যক নথি, যত সংখ্যক কাগজ, যত সংখ্যক মেইল, ফোন কল যা কিছু চান দিতে পারেন।'
সিইওর বক্তব্য, ' এটা আমাদের ডাক সেকশনে রিসিভ করতে হয়। প্রতিদিন ১ লক্ষ কাগজ আসতে পারে, ১টা কাগজ আসতে পারে, ১০ লক্ষ কাগজও আসতে পারে। কোনও নিষেধাজ্ঞা নেই। এটা যখন আসে আমার কাছে খবরও থাকে না CEO বা অফিসের হেড হিসাবে। এটা স্ট্রাকচারড গর্ভনমেন্ট। এখানে প্রত্যেক অফিসার নিয়ম মেনে চলতে বাধ্য। সার্ভিস কন্ডাক্ট প্রত্যেক অফিসারের ওপর লাগু আছে।'
শুধু তাই নয়, ফর্ম - ৬ বিতর্কে বাইরের ভোটারদের নাম যুক্ত করার অভিযোগে পাল্টা হুঁশিয়ারি মনোজ কুমার আগরওয়ালের। তিনি বলেন, ' কোনও ইআরও বা অন্য কেউ যদি এমন প্রমাণ আনতে পারে যে নাম যুক্ত বা বাদ দিতে বলেছি। আমি সেই মুহূর্তেই সঙ্গে সঙ্গে পদত্যাগ করবো।' বিতর্কের মাঝেই তার এই মন্তব্য ঘিরে স্বাভাবিক ভাবে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের