নিজস্ব প্রতিনিধি, তেহরান - যুদ্ধের কালো আঁধারে ঢেকেছে মধ্যপ্রাচ্য। পশ্চিম এশিয়ার ১৪ টি আঁচ পড়েছে যুদ্ধের। খামেনেইকে হত্যার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে ইরান। এই আবহে আচমকা ঢোঁক গিলল ইরান। শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের গলায় নরম সুর। তিনি জানান, “প্রতিবেশী দেশগুলির ওপর আর হামলা চালানো হবে না।“
এদিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, “দেশের অস্থায়ী নেতৃত্ব পরিষদ প্রতিবেশী রাষ্ট্রগুলির ওপর নতুন করে হামলা না চালানোর সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। যদি ইরান সরাসরি তাদের দ্বারা আক্রান্ত না হয়, তাহলে তেহরানও আর হামলা চালাবে না। অন্য দেশগুলিকে আক্রমণ করার আমাদের কোনও ইচ্ছা নেই। সাম্প্রতিক হামলার জন্য প্রতিবেশী রাষ্ট্রগুলির কাছে আমি ক্ষমাপ্রার্থী।“
উল্লেখ্য, ইজরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় নিজের দফতরেই মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। হামলায় প্রাণ হারিয়েছেন খামেনেইয়ের মেয়ে, জামাই, নাতি-নাতনি, ধর্মগুরুর পুত্রবধূ। এরপর থেকেই মধ্যপ্রাচ্যজুড়ে বেপরোয়া আক্রমণ চালায় ইরান। প্রতিবেশী দেশ ইরাক, কুয়েত, সৌদি আরব, আরব আমিরশাহী, বাহরিন, ওমান, জর্ডনে নির্বিচারে ড্রোন, মিসাইল হামলা চালিয়েছে তেহরান।
সময় বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ
পশ্চিম এশিয়ার ১৪ টি আঁচ পড়েছে যুদ্ধের
আপাতত বন্ধ বাহরিনের আকাশসীমা
রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা
ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ
রিপোর্ট প্রকাশ রাষ্ট্রপুঞ্জের
প্রকাশ্যে হামলার বেশ কয়েকটি ফুটেজ
ইরানের যুদ্ধজাহাজের কর্মীদের ‘আশ্রয়দাতা’ শ্রীলঙ্কা
রুশ তেল কিনতে ভারতকে ৩০ দিনের ‘ছাড়পত্র’ আমেরিকার
ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে দুবাইয়ে
যৌথ হামলায় মৃত্যু হয়েছে খামেনেইয়ের
ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের নির্দেশ
জোরকদমে সামরিক অভিযান চালাচ্ছে ইজরায়েল
জেন-জির আন্দোলনে পতন ওলি সরকারের
তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার মোতায়েন
ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ
রিপোর্ট প্রকাশ রাষ্ট্রপুঞ্জের
প্রকাশ্যে হামলার বেশ কয়েকটি ফুটেজ
ইরানের যুদ্ধজাহাজের কর্মীদের ‘আশ্রয়দাতা’ শ্রীলঙ্কা
রুশ তেল কিনতে ভারতকে ৩০ দিনের ‘ছাড়পত্র’ আমেরিকার