নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - প্রতিবাদ অব্যাহত আশাকর্মীদের। বুধবার কলকাতায় প্রতিবাদ মিছিলের পর এবার বসিরহাটে আন্দোলন করলেন আশা কর্মীরা। বেতন বাড়ানোর দাবি নিয়ে এবার বসিরহাট মহকুমায় ডেপুটেশন। জমা দেন তারা। বেতন বাড়ানো না হলে ভবিষ্যতেও আন্দোলনের হুমকি দিয়েছেন আশাকর্মীরা।
সূত্রের খবর , উত্তর চব্বিশ পরগণার বসিরহাট মহাকুমার টাউন হল থেকে বসিরহাট পৌরসভা অবধি আশা কর্মীদের একটি মিছিল বের হয়। এরপর বসিরহাট থানায় একটি বিক্ষোভ সমাবেশ করেন তারা। মাসিক ভাতা ১৫ হাজার টাকা করে সরকারি স্বীকৃতি দিতে হবে বলে দাবি জানিয়েছেন তারা।
অভিযোগ , সারা বছর প্রসূতি মায়েদের জন্য যেসব স্বাস্থ্য পরিষেবা তারা দেন তার যথাযথ অর্থ পান না। দীর্ঘদিন বঞ্চিত হচ্ছেন। অনেক সময় অতিরিক্ত খেটেও সঠিক মর্যাদা পান না।বৃহস্পতিবার মোট আট দফা দাবি নিয়ে বসিরহাট মহকুমার বিভিন্ন থানায় বিক্ষোভ প্রতিবাদ জানান সকলে। এমনকি ডেপুটেশনও জমা দেন আশা কর্মীরা।

আশা কর্মীদের তরফে একজন জানিয়েছেন , "পুলিশ গতকাল আশা কর্মীদের স্বাস্থ্য ভবন যাওয়া থেকে আটকে দিয়েছেন। ইচ্ছাকৃত মহিলাদের হেনস্থা করা হয়েছে। অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া আমাদের আটকানোর , গ্রেফতার করার চেষ্টা করা হয়েছে। পুলিশ যদি সত্যি আসল সন্ত্রাসবাদীদের ধরতে পারত তাহলে আজ সমাজে এত দুর্নীতি থাকত না। আসল চোরদের ধরুক। আমাদেরকে সঠিক বেতন দিক। এইভাবে দিনরাত খেটে আমরা ন্যূনতম বেতন পাই। এমনভাবে আর চলবেনা। আমদের সঠিক বেতন দিতে হবে।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের