নিজস্ব প্রতিনিধি , কিনশাসা - কঙ্গোয় ফের ভয়াবহ হয়ে উঠেছে ইবোলা। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২১০০-র বেশি মানুষ। সংক্রমণের গতি নিয়েও উদ্বেগ বাড়ছে। প্রতি আধঘণ্টায় একজনের মৃত্যু হচ্ছে বলে পরিসংখ্যানে ইঙ্গিত। সবচেয়ে বড় চিন্তা, এবার প্রাণীদেহ থেকেও রোগ ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।
ফেব্রুয়ারি থেকেই গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় নতুন করে সংক্রমণ ছড়িয়েছে। 'বুন্ডিবুজিও স্ট্রেন' ঘিরে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। বিজ্ঞানীদের মতে, আগের ইবোলা প্রতিরোধের টিকাগুলি এবার কার্যকর নাও হতে পারে। ভাইরাসটির জিনগত পরিবর্তনও ক্রমাগত হচ্ছে। ফলে সংক্রমণ নিয়ন্ত্রণে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ইবোলার এই রূপ অত্যন্ত প্রাণঘাতী। কঙ্গোর পাশাপাশি উগান্ডাতেও সংক্রমণ পৌঁছেছে। তবে এবার সংক্রমণের ধরনেই তৈরি হয়েছে নতুন আশঙ্কা।
মানুষ থেকে মানুষে ছড়ানোর পাশাপাশি প্রাণীর শরীর থেকেও ভাইরাস ছড়াতে পারে। ফলে সংক্রমণের উৎস নিয়ন্ত্রণ করা আরও কঠিন হয়ে উঠেছে। সংক্রামক রোগ বিশেষজ্ঞ কৃতিকা কুপ্পাল্লি বিষয়টি নিয়ে সতর্ক করেছেন। তাঁর বক্তব্য, কঙ্গো থেকে উগান্ডাতেও সংক্রমণ ছড়িয়েছে। প্রাণীর মাধ্যমে এই বিস্তার বিশেষভাবে উদ্বেগজনক। তবে এটিকে সম্পূর্ণ নতুন কোনও স্ট্রেন বলা ঠিক নয়। জেনেটিক গবেষণায় ভাইরাসটির স্বতন্ত্রভাবে টিকে থাকার ক্ষমতা দেখা গেছে। মানুষের পাশাপাশি বিভিন্ন প্রাণীর শরীরেও এটি থাকতে পারে।
সম্প্রতি 'নেচার মেডিসিন'-এ একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। কঙ্গো, উগান্ডা এ বেলজিয়ামের বিজ্ঞানীরা গবেষণায় যুক্ত ছিলেন। ২০০৭ ও ২০১২ সালের সংক্রমণের সঙ্গেও তুলনা করা হয়েছে। বর্তমান 'বুন্ডিবুজিও স্ট্রেন' অনেকটাই আলাদা বলে জানা গেছে। ঘনঘন জিনগত পরিবর্তনই তার অন্যতম কারণ বলে মনে করছেন গবেষকরা।রাষ্ট্রসংঘের মহাসচিব টেডরোস আধানম ঘেব্রিয়েসুসও পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তাঁর মতে, বর্তমান পরিস্থিতি পুরনো মহামারীর স্মৃতি ফিরিয়ে দিচ্ছে। ২০১৪ থেকে ২০১৬ সালের সংক্রমণে পশ্চিম আফ্রিকা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
সেই সময় ইবোলায় ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। পরে ওই রোগের প্রতিষেধক তৈরির ক্ষেত্রে সাফল্য আসে। কিন্তু বর্তমান সংক্রমণ নিয়ে উদ্বেগ আরও বেশি। ২০২৬ সালের এই পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। এখনও নতুন সংক্রমণ নিয়ন্ত্রণে কার্যকর প্রতিষেধক তৈরি হয়নি। ভাইরাসের দ্রুত পরিবর্তনই চিকিৎসাবিজ্ঞানের সামনে বড় বাধা। প্রাণীর মাধ্যমে বিস্তার সেই সংকট আরও বাড়িয়ে দিয়েছে। ফলে কঙ্গো ও উগান্ডার পরিস্থিতির উপর নজর রাখছেন বিশেষজ্ঞরা।
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এখনও ডাকেনি বাংলাদেশকে, তবু যোগ দেওয়ার আগ্রহে জোর আলোচনা
মৃতদেহ শনাক্তকরণে সমস্যা, মর্গে জায়গা নেই, বাড়ছে নিখোঁজদের পরিবারের উদ্বেগ
কলোরাডো নদীতে আচমকা জলস্ফীতি, ভেসে গেল পাথর-লোহার কাঠামো, ভাঙল ফুটব্রিজ
বিপর্যস্ত রাস্তায় একা দুই শিশু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের
হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের