নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - প্রশিক্ষণ চলাকালীন মর্মান্তিক মৃত্যু এক সিভিক ভলান্টিয়ারের। সময়মতো চিকিৎসা না পাওয়ার অভিযোগ তুলে ক্যাম্পের ভিতরেই বিক্ষোভে ফেটে পড়েন অন্যান্য সিভিক ভলান্টিয়াররা। ফুলবাড়ি ট্রেনিং ক্যাম্পে এই ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে প্রশিক্ষণ কার্যত ব্যাহত হয়।
মৃত সিভিক ভলান্টিয়ারের নাম পঙ্কজ বর্মন। তিনি কোচবিহারের মাথাভাঙা থানায় কর্মরত ছিলেন। ফুলবাড়ির ১২ নম্বর ব্যাটেলিয়ানের ট্রেনিং ক্যাম্পে ৬ দিনের প্রশিক্ষণ নিতে এসেছিলেন তিনি। রবিবার রাতে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন পঙ্কজ। সহকর্মীরা বুঝতে পারেন, তিনি সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়েছেন। অভিযোগ, বিষয়টি সঙ্গে সঙ্গে ক্যাম্পে দায়িত্বে থাকা সেন্ট্রিকে জানানো হলেও দ্রুত কোনও চিকিৎসা ব্যবস্থা করা হয়নি।
পঙ্কজ বর্মনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলেও তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়নি বলেই দাবি সহকর্মীদের। রাতেই মৃত্যু হয় তার। এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন ট্রেনিংয়ে আসা অন্যান্য সিভিক ভলান্টিয়াররা। তাদের অভিযোগ, উর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও অবহেলা করা হয়েছে। বিনা চিকিৎসাতেই পঙ্কজের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে ক্যাম্পের ভিতরেই বিক্ষোভ শুরু করেন তারা। সোমবার সকালেও সেই বিক্ষোভ চলতে থাকে। গোটা ক্যাম্পে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় পরিস্থিতি।
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের