নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের মুখে কমিশনের প্রশাসনিক পদে রদবদল অব্যাহত। পুলিশ প্রশাসনের পর এবার নির্বাচন কমিশনের সুপারিশে পরিবর্তন আনা হল সিইও দফতরে। ডেপুটি সেক্রেটারি পদ থেকে সরিয়ে দেওয়া হল সুব্রত পালকে।
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, সুব্রত পালকে বদলি করে পাঠানো হয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরে সিনিয়র সেক্রেটারি পদে। তার জায়গায় সিইও দফতরের ডেপুটি সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রাহুল নাথকে। তবে নির্বাচনের আগে হঠাৎ এই বদলির কারণ এখনও স্পষ্ট নয়। শুধু সুব্রত পালই নন, এদিন কমিশনের সুপারিশে আরও কয়েকজন আধিকারিকের দায়িত্ব বদল করা হয়েছে।
নরেন্দ্রনাথ দত্তকে সিইও দফতর থেকে সরিয়ে শ্রম দফতরের অতিরিক্ত সচিব পদে পাঠানো হয়েছে। তিনি ১৯৯৮ সালের ডব্লিউবিসিএস অফিসার। পাশাপাশি সুপ্রিয় দাসকে খাদ্য-প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরে অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও মিঠু সরকারকেও রাজ্যের অন্য একটি দফতরে বদলি করা হয়েছে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের