নিজস্ব প্রতিনিধি, কলম্বো – একটানা বৃষ্টির জেরে বন্যা, ভূমিধসে বিধ্বস্ত শ্রীলঙ্কা। প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনের। আহত ১০ জন। নিখোঁজ কমপক্ষে ২১ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। হেলিকপ্টারের সাহায্যে উদ্ধারকাজ চালানো হচ্ছে। ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬০০ টির বেশি বাড়ি।
শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) সূত্রে খবর, সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কেন্দ্রীয় পাহাড়ি চা-বাগানঘেরা জেলা বাদুল্লায়। সেখানে মৃত্যু হয়েছে ২১ জনের। পার্শ্ববর্তী নুয়ারা এলিয়া জেলায় প্রাণ হারিয়েছেন ৪ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০০০ পরিবার। জলের তলায় চলে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল।
প্রাকৃতিক দুর্যোগের কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে দেশব্যাপী স্কুলের ফাইনাল ইয়ারের পরীক্ষা। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রায় ১,৮০০ পরিবারকে। বোটে করে বহু জায়গা পরিদর্শনে বেরিয়েছে নৌবাহিনী ও পুলিশ। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২-৩ দিন বৃষ্টি হতে পারে ১০০ মিলিমিটারের বেশি। উত্তর–পূর্বাঞ্চলে ২৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
ইরানের মানচিত্রে অবরুদ্ধ হরমুজ! পারমিট ছাড়া বাণিজ্যিক জাহাজ ঢুকলেই কড়া ব্যবস্থা
মেটায় চরম অমানবিকতা! ১ ধাক্কায় চাকরি হারালেন ৮০০০ কর্মী
চীনকে ৫০ বিলিয়ন ঘনমিটার গ্যাস দেবে রাশিয়া! শি জিনপিঙের দরবারে ২০ চুক্তিতে সই পুতিনের
আমেরিকার নিশানায় রাউল কাস্ত্রো! মার্কিন নাগরিক খুনের অভিযোগে তোলপাড় বিশ্ব
আমেরিকার নিষেধাজ্ঞা উড়িয়ে রুশ তেল কিনছে ব্রিটেন, বিশ্ব রাজনীতিতে তোলপাড়
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...