নিজস্ব প্রতিনিধি , হাওড়া - বন্ধুত্বের আড্ডা শেষ হলো রক্তাক্ত পরিণতিতে। রাতের ছাদে খাওয়া দাওয়া চলাকালীন বন্ধুর হাতে নৃশংস ভাবে খুন হলেন এক যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে।
সূত্রের খবর, মৃত যুবকের নাম রবি প্রসাদ হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত গুলু মোড় এলাকার বাসিন্দা বিকাশ চৌধুরী বৃহস্পতিবার রাতে নিজের বাড়ির ছাদে খানাপিনার আসর বসান। সেই আসরে উপস্থিত ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু রবি প্রসাদ ও আরও কয়েকজন পরিচিত। রাত বাড়তেই মদ্যপানের আসর জমে ওঠে। কথাবার্তার এক পর্যায়ে বিকাশ ও রবি প্রসাদের মধ্যে উত্তপ্ত বাগবিতণ্ডা শুরু হয় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বিকাশের স্ত্রীর সঙ্গে রবি প্রসাদের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েই দীর্ঘদিন ধরে দুই বন্ধুর মধ্যে মনোমালিন্য চলছিল। সেই পুরনো শত্রুতাই শেষ পর্যন্ত প্রাণঘাতী রূপ নেয় বলে অনুমান তদন্তকারীদের। ঘটনার পর অভিযুক্ত বিকাশ চৌধুরীকে গ্রেফতার করেছে হাওড়া থানার পুলিশ। তাঁকে জেরা করে ঘটনার নেপথ্যে থাকা কারণ ও অন্য কেউ যুক্ত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে , খুনের অস্ত্র চপারটি উদ্ধার করা হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গোটা ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। প্রতিবেশীরা বলছেন, “বিকাশ আর রবি দুজনেই ছোটবেলার বন্ধু ছিল, এমন পরিণতি কেউ ভাবতেই পারেনি।” ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশের খুন তদন্ত বিভাগ। প্রেম, প্রতিশোধ আর বন্ধুত্বের টানাপোড়েন মিলিয়ে এই খুনের কাহিনি ঘিরে এখন তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের