নিজস্ব প্রতিনিধি , হুগলী - দিন দুপুরে হুগলীর উত্তরপাড়া এলাকায় ঘটে গেলো এক অবিশ্বাস্য ঘটনা।দোকানে ভিড়ের মধ্যেই নাবালিকা শিশুর সঙ্গে, অশ্লীল আচরণের অভিযোগে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক আলোড়ন শুরু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে , স্কুল থেকে ফেরা পথে দিদার সঙ্গে শিশুটি অমর মিষ্টান্ন ভান্ডারে ঢোকে, উত্তরপাড়া গভর্মেন্ট বয়েজ স্কুলের কাছে। সেই সময়ই অভিযুক্ত ব্যক্তি শিশুটির গায়ে হাত দেয় আর চুম্বন করতে থাকে । ভয় পেয়ে মেয়েটি দিদার আশ্রয় নিলেও ওই ব্যক্তির তাতে কোনও ভ্রুক্ষেপ ছিল না। উপস্থিত দোকানদার সহ ক্রেতাদের নীরব ভূমিকার কারণে ঘটনাটি আরও বিতর্কের জন্ম দিয়েছে।
ভিডিওটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের ঝড় বইছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফুটেজে ধরা পড়া ব্যক্তিকে শনাক্ত করার কাজ শুরু হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। শিশুটির পরিবারকেও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা এখনো সরকারি ভাবে যাচায় করা হয়নি
এদিকে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বাড়ছে। স্থানীয়রা অভিযুক্তের অবিলম্বে গ্রেফতার আর কঠোর শাস্তির দাবি তুলেছেন। সচেতন মহল শিশুদের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পরিবার সহ সমাজকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছেন। পাশাপাশি গুড টাচ, ব্যাড টাচ সম্পর্কে শিশুদের শিক্ষা দেওয়ার গুরুত্বও আবার সামনে উঠে এসেছে।
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের