নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নির্বাচনী আবহে সোমবার মধ্যরাতে প্রকাশ পেয়েছে প্রথম দফার সাপ্লিমেন্টারি তালিকা। তবে তালিকা প্রকাশ পেলেও উদ্বেগ কাটেনি ভোটারদের। কতজনের নাম তালিকায় রয়েছে আর কতজনের নাম বাদ পড়েছে সে বিষয়ে এখনও কিছু স্পষ্ট করে জানায়নি কমিশন। রাজ্যজুড়ে উদ্বেগের মধ্যেই করণীয় জানালেন নির্বাচন কমিশন।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথমে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে কমিশনের ওয়েবসাইট এবং ECINet অ্যাপে। পরে সেই তালিকার ছাপা কপি সংশ্লিষ্ট বুথ, বিডিও অফিস, এসডিও অফিস এবং জেলাশাসকের কার্যালয়ে টাঙিয়ে দেওয়া হবে। সেখানে দুটি আলাদা তালিকা থাকবে একটিতে যাদের নাম রয়েছে এবং অন্যটিতে যাদের নাম বাদ পড়েছে।
যাদের নাম বাদ পড়বে তারা আপত্তি জানাতে পারবেন অনলাইনে ইসিআইনেট অ্যাপ বা জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে। পাশাপাশি অফলাইনে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক বা মহকুমাশাসকের কাছেও আবেদন জমা দেওয়া যাবে।
এই আপত্তি নিষ্পত্তির জন্য ২৩টি জেলার জন্য মোট ১৯টি ট্রাইবুনাল গঠন করা হচ্ছে। প্রতিটি ট্রাইবুনালের দায়িত্বে থাকবেন একজন করে বিচারপতি। ট্রাইবুনাল চালুর জন্য প্রয়োজনীয় অফিস ও পরিকাঠামোর ব্যবস্থা করছে রাজ্য সরকার এবং সেই সংক্রান্ত তথ্য কলকাতা হাইকোর্টে জানানো হবে। হাইকোর্টের সম্মতি ও পরিদর্শনের পরই আনুষ্ঠানিকভাবে ট্রাইবুনালের কাজ শুরু হবে।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের