নিজস্ব প্রতিনিধি , দিল্লি - রাজ্যে SIR প্রক্রিয়া শেষের পর্যায়ে। ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট। শুক্রবারের শুনানিতে রাজ্যের ডিজিপি পীযূষ পাণ্ডে-কে কার্যত সতর্ক করে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হতে পারে রাজ্যের পুলিশপ্রধানকে।
শুক্রবার সুপ্রিম কোর্টে SIR সংক্রান্ত মামলার শুনানিতে একাধিক বিষয় উঠে আসে। আদালত জানায়, SIR- কে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অশান্তি ও কর্মীদের ভয় দেখানোর অভিযোগ গুরুতর। এর আগেই এই অভিযোগের প্রেক্ষিতে ডিজিপিকে শোকজ নোটিশ পাঠানো হয়েছিল এবং ব্যক্তিগতভাবে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অনুযায়ী পীযূষ পাণ্ডে ইতিমধ্যেই আদালতে বিস্তারিত হলফনামা জমা দিয়েছেন।
শুনানির সময় কমিশনের আইনজীবী দাবি করেন, কিছু রাজনৈতিক নেতা প্ররোচনামূলক বক্তব্য দিয়ে আইন-শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছেন। তাদের তালিকাও আদালতে পেশ করার ইচ্ছা প্রকাশ করা হয়। রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, ডিজিপি তার অবস্থান হলফনামার মাধ্যমে স্পষ্ট করেছেন এবং রাজ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বদ্ধপরিকর।
প্রধান বিচারপতি সূর্য কান্ত পর্যবেক্ষণে বলেন, দুর্ভাগ্যজনকভাবে নির্বাচন ঘনিয়ে এলেই দেশজুড়ে এই ধরনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। তবে আইন-শৃঙ্খলা রক্ষা করা রাজ্যের দায়িত্ব, এবং সেই দায়িত্ব পালনে কোনও ঢিলেমি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দেয় শীর্ষ আদালত।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের