নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২৬ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে ‘পরিবর্তন যাত্রা’ শুরু করার পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির। আগামী ১ মার্চ পাঁচটি জায়গা থেকে এই কর্মসূচির সূচনা হওয়ার কথা। তবে জেলা পুলিশ অনুমতি না দেওয়ায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে পদ্ম শিবির।
রাজ্যে পালাবদলের লক্ষ্যে ১ থেকে ৩ মার্চ পর্যন্ত পরিবর্তন যাত্রা আয়োজনের পরিকল্পনা নিয়েছে বঙ্গ বিজেপি। কলকাতা বাদ দিয়ে বিভিন্ন জেলায় এই যাত্রা করার কথা ঘোষণা করা হয়। ভিনরাজ্যের একাধিক শীর্ষ নেতার অংশগ্রহণের সম্ভাবনাও রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে বিজেপির অভিযোগ, ২২ ফেব্রুয়ারি রাজ্যের সমস্ত থানায় অনুমতির আবেদন জানানো হলেও সাড়া মেলেনি। বুধবার পুনরায় আবেদন করা হলেও জেলা প্রশাসনের তরফে অনুমোদন দেওয়া হয়নি।
এরপরই আইনি পথে হাঁটল বিজেপি। কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আবেদন করেন দলের আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারি। আদালত মামলা দায়ের অনুমতি দিয়েছে। আগামীকাল মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। নির্বাচনের আগে বিজেপির পরিবর্তন যাত্রা নিয়ে এই আইনি লড়াই নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের