নিউজ ডেস্ক - প্রি-ওয়েডিং ফটোশুটকে ঘিরে যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রে। হবু স্বামীকে পরিকল্পনা করে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁর বাগদত্তাকে। তদন্তে নেমে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। গোটা ঘটনাটি পূর্বপরিকল্পিত হতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা।
চলতি বছরের ফেব্রুয়ারিতে কেতন আগরওয়াল নামের এক যুবকের সঙ্গে সিয়া গোয়ালের বাগদান সম্পন্ন হয়। প্রি-ওয়েডিং ফটোশুটের জন্য ৬ জুন বালি যাওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু মুম্বই বিমানবন্দরে পৌঁছে কেতন বুঝতে পারেন, তাঁর পাসপোর্টটি নিখোঁজ। সেই কারণে বাতিল হয়ে যায় বিদেশ সফর। তদন্তকারীদের দাবি, পরে জানা যায় পাসপোর্টটি ইচ্ছাকৃতভাবে সরিয়ে দেওয়া হয়েছিল। এমনকি তা নষ্ট করে ফেলা হয়েছিল। কেতন যাতে বালিতে যেতে না পারেন, সেই উদ্দেশ্যেই এই পদক্ষেপ করা হয়েছিল বলে মনে করা হচ্ছে।
তদন্তে জানা গেছে, সিয়া চেতন বাবুলাল চৌধুরী নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তিনি কেতনকে বিয়ে করতে চাননি। সেই কারণেই তাঁকে নিজেদের পথের বাধা বলে মনে করতেন অভিযুক্তরা। পুলিশের দাবি, কয়েক সপ্তাহ ধরেই তাঁকে খুনের পরিকল্পনা চলছিল। পরে লোহাগড় দুর্গ এলাকায় কেতনের মৃত্যু হয়। তদন্তকারীদের সন্দেহ, সেটি কোনও দুর্ঘটনা নয়। বরং পূর্বপরিকল্পিত হত্যারই অংশ। এই ঘটনায় সিয়া ও চেতনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
পুলিশের দাবি, কেতনের মৃত্যুর পর সমাজমাধ্যমে একাধিক আবেগঘন পোস্ট করেছিলেন সিয়া। একটি পোস্টে তিনি লেখেন, জন্মদিনের দিনই তাঁকে ছেড়ে চলে গিয়েছেন কেতন। বিয়ের আর কয়েকদিন বাকি থাকতেই কেন এমন হল, সেই প্রশ্নও তোলেন তিনি। অন্য একটি পোস্টে কেতনকে ফিরে আসার আবেদনও জানান। তবে তদন্তকারীদের মতে, এই পোস্টগুলি শুধুই লোকদেখানো ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ।
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের