নিজস্ব প্রতিনিধি , হাওড়া - ভরা সন্ধ্যায় রাস্তার মধ্যে প্রকাশ্যে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খুনের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে আন্দুল এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে , আন্দুল খাটির বাজারের চাঁদনিবাগান এলাকার বাসিন্দা মৃতা বালিকাটির নাম রিতিকা সামন্ত। তিনি গ্রামিয়া হিতকারী গার্লস স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিলেন। সন্ধ্যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই এক যুবক প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কোপ মারে। ঘটনার সময় স্থানীয় বাসিন্দারা ছুটে এসে অভিযুক্তকে ধরে বেধড়ক মারধর করেন। তারপর পুলিশে খবর দেন। গুরুতর আহত অবস্থায় রিতিকাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ডোমজুড় থানার পুলিশ অভিযুক্ত যুবককে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার জেরেই এই হামলার ঘটনা ঘটেছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা আকাশের বক্তব্য,'রিতিকাকে আচমকাই একটি ছেলে এসে ছুড়ি মেরেছে।কি কারণে এরকম করেছে জানিনা। ওকে ওইভাবে রাস্তায় পরে থাকতে দেখে আমরা পাড়ার ছেলেরা টোটোয় করে ওকে হাসপাতালে নিয়ে আসি।বাঁচাতে গেয়েছিলাম বলে আমাকেও ছেলেটি আঘাত করেছে'।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের