নিজস্ব প্রতিনিধি , বীরভূম - গত ৮ ই সেপ্টেম্বর শুরু হয় ২০২৬ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম সেমিস্টার। এবছর থেকে প্রথম , সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সিউড়ির দুটি স্কুলে সারপ্রাইজ ভিজিট করলেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
সূত্রের খবর , হঠাৎ করেই সিউড়ির দুটি স্কুলে সারপ্রাইজ ভিজিট করলেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। মঙ্গলবার তিনি সিউড়ির হাটজন বাজারের রাম প্রসাদ রায় স্মৃতি উচ্চ বিদ্যালয় সহ শহরের ভেতরের কালী গতি নারী শিক্ষা নিকেতন পরিদর্শন করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন পর্ষদের অন্যান্য আধিকারিকরাও।
পরিদর্শন শেষে তিনি জানান , এ বছর সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা শুরু হওয়ার কারণে ছাত্র - ছাত্রীদের উপস্থিতির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অন্যান্য বছর যেখানে ৯৩ থেকে ৯৫ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত থাকত , এবছর তা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ শতাংশে।
এপ্রসঙ্গে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান , ''দুটি বিদ্যালয় পরিদর্শন করলাম আমরা। বেশ সুষ্ঠ ভাবে পরীক্ষা চলছে। এবছর প্রথম সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। প্রথম OMR শিটে পরিক্ষা দিচ্ছে পড়ুয়ারা। এবছর পরীক্ষার্থীদের সংখ্যাটাও আগের তুলনায় অনেক বেশি। প্রায় ৯৯% পরীক্ষার্থী উপস্থিত হয়েছে।''
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের