নিজস্ব প্রতিনিধি , ঝাড়গ্রাম - ভোট ঘোষণা হতেই জেলায় জেলায় শুরু হয়েছে দলের প্রচার। রাজনৈতিক উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে চৈত্রের উত্তাপও। এরই মাঝে তৃণমূল প্রার্থীর সঙ্গে ভোট প্রচার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন পঞ্চায়েত প্রধান। সহকর্মী অসুস্থ হয়ে পড়ায় ভোট প্রচার বন্ধ করে তাকে নিয়ে হাসপাতালে গেলেন খোদ তৃণমূল প্রার্থী। নিজের মানবিকতার পরিচয় দিয়ে চর্চার বিষয় হয়ে উঠেছেন তৃণমূল প্রার্থী অজিত মাহাতো।
সূত্রের খবর , আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাঁকরাইল ব্লকের কোশিয়াপাতায় তৃণমূলের প্রচার মিছিল বার করা হয়। সেখানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের প্রার্থী অজিত মাহাতো। মিছিল শেষে দলীয় কার্যালয়ে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন পঞ্চায়েত প্রধান টুম্পা দাস। হঠাৎই পরিস্থিতি গুরুতর হলে প্রচার বন্ধ করলেন অজিত মাহাতো। নিজেই গাড়ির ব্যবস্থা করে দ্রুত হাসপাতালে নিয়ে যান সহকর্মীকে। হাসপাতালে গিয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলে চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করেন,এমনকি অসুস্থ কর্মীর পাশে দাঁড়িয়ে থেকে নিজ হাতে পাখা দিয়ে হাওয়া করতেও দেখা যায় তাকে। ঘটনায় এলাকায় প্রসংশার ঝড়,মানবিক ব্যাবহারে নজর করলেন তৃণমূল প্রার্থী।
তৃণমূল প্রার্থী অজিত মাহাতো জানান ,' আজকে আমাদের কেশিয়াপাতা থেকে মিছিল শুরু হয়েছিল। মিছিল চলতে চলতে আমাদের নেত্রী উনি হঠাৎ করে পরে যায়,হয়তো তার প্রেসার হাই হয়ে গেছিলো। তাকে আমরা সবাই আমাদের পুরো ফুল টীম হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করলাম। আগে আমাদের কাছে আমাদের কর্মীরা তার পরে প্রচার। তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের সুখের সময়ে না থাকতে পারলেও দুঃখের সময়ে পাশে আছে। '
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের