নিজস্ব প্রতিনিধি , হাওড়া- স্কুল চলাকালীন মারামারি ঘিরে তীব্র উত্তেজনা! প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শিক্ষিকা ও সহায়িকার হাতাহাতি ঘিরে চাঞ্চল্য। ঘটনায় তালা ঝুলল স্কুলের গেটে, পথে নামলেন ক্ষুব্ধ অভিভাবকরা।

স্থানীয় সূত্রের খবর , গত শনিবার স্কুল চলাকালীন সময়ে বিদ্যালয়ের শিক্ষিকা ও মিড ডে মিলের রান্নার দায়িত্বে থাকা সহায়িকার মধ্যে কোনো একটি বিষয় নিয়ে তর্ক বেধে যায়। মুহূর্তের মধ্যেই তা হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ, সহায়িকা চন্দ্রিমা সাহার হাতে আচমকা কামড় বসান ওই শিক্ষিকা। তাতেই গুরুতর আহত অবস্থায় সহায়িকা বিদ্যালয়ের বাইরে বেরিয়ে আসেন। নিজের নিরাপত্তা রক্ষার স্বার্থে থানায় অভিযোগ জানান ৭ মাসের অন্তঃসত্ত্বা ওই সহায়িকা।

এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দেন। সোমবার সকালে শিক্ষিকা ও সহায়িকা স্কুলে আসলেও তাদের প্রবেশ বন্ধ রাখা হয়। অভিভাবকরা দাবী জানিয়েছেন, বিদ্যালয়ের শিক্ষিকা ও সহায়িকাকে অবিলম্বে বদলি করা না হলে তারা সন্তানদের পঠন পাঠন শুরু করতে দেবেন না।

আক্রান্ত সহায়িকা চন্দ্রিমা সাহা দাবি করেন , “আক্রমণকারী ওই শিক্ষিকার নাম মিতালী সিনহা। মানসিকভাবে অসুস্থ, রেগে গেলেই অদ্ভুত আচরণ করেন। সেদিন উনুন নিয়ে সামান্য কথা কাটাকাটির পর হঠাৎই আমাকে আক্রমণ করেন। ফোন ভাঙার চেষ্টা, পেটে আঘাতের চেষ্টা সবই করেন। কয়েক মাস আগেও আমার ওপর হামলা হয়েছিল। বারবার আমার আর আমার গর্ভের সন্তানের ওপর এমন ঘটছে বলে আইনের আশ্রয় নিয়েছি।”

অভিভাবক মিনতি বিলুই জানান, “গর্ভবতী ওই হেল্পারকে অনেকক্ষণ মারধর করেন মিতালী সিং। জোরে কামড়ও দেন। আমরা বাইরে এসে দেখি হাত থেকে রক্ত পড়ছে। তখনই বরফ আর ওষুধ দিয়ে সাহায্য করি। আমাদের বাচ্চাদের নিরাপত্তা আগে। তাই চাই ওপরমহল থেকে দুই মহিলাকেই সরিয়ে দেওয়া হোক, তবেই আমরা বিদ্যালয়ের তালা খুলব।”

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের