নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার – বিধানসভা নির্বাচনের বাদ্যি বেজে গিয়েছে। সোমবার প্রথম দফায় প্রার্থী তলিকা প্রকাশ করেছে বিজেপি। এরপরই প্রকাশ্যে এসেছে গোষ্ঠীকন্দল বিজেপির। আলিপুরদুয়ার প্রার্থীকে পছন্দ হয়নি দলীয় কর্মীদের একাংশের। তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে কর্মী-সমর্থকদের মধ্যে। এমনকি বিজেপির পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে। ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে পরিতোষ দাসকে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। প্রার্থী হিসেবে পরিতোষ দাসের নাম প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন দলের কর্মী-সমর্থকরা। স্থানীয় পার্টি অফিসে ভাঙচুর করে বলে অভিযোগ। রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন দলীয় কর্মীদের একাংশ। এর জেরে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। বিজেপির জেলা সভাপতি মিঠু দাস পার্টি অফিসে গেলে তাঁকেও তালা বন্ধ করে রাখা হয় বলে অভিযোগ।
ক্ষুব্ধ কর্মীদের একাংশের দাবি, পরিতোষ দাসকে কোনওভাবেই প্রার্থী হিসেবে মেনে নিতে রাজি নন তাঁরা। তিনি ‘তৃণমূলের সেটিং প্রার্থী’। সূত্রের খবর, স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে বিক্ষুব্ধ কর্মীদের সঙ্গে আলোচনা চালানো হচ্ছে। এখনও পর্যন্ত অচলাবস্থা পুরোপুরি কাটেনি।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের