নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্যে শাসনক্ষমতার রদবদলের পর একযোগে একাধিক কাউন্সিলরের পদত্যাগের জল্পনায় শোরগোল পড়ল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হালিশহর পৌরসভা এলাকায়। তবে ইস্তফা দেওয়ার বিষয়টি নিয়ে জনপ্রতিনিধিদের কেউই সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই তৃণমূলের বিভিন্ন পুরপ্রধান ও কাউন্সিলররা কার্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছেন। যার ফলে সাধারণ মানুষের নাগরিক পরিষেবা পাওয়ার ক্ষেত্রে একপ্রকার অচলাবস্থা তৈরি হয়েছে। এই আবহে বুধবার দুপুরে হালিশহর পৌরসভার কাউন্সিলর রাজু সাহানির নেতৃত্বে, উপ-পুরপ্রধানের উপস্থিতিতে ১৬ জন কাউন্সিলর একযোগে সভাকক্ষে একটি জরুরি বৈঠকে বসেন।
সূত্র মারফত খবর ছড়ায়, বৈঠকে উপস্থিত সকলেই একযোগে গণ পদত্যাগপত্র জমা দিয়েছেন। যদিও পুরসভার এক্সেকিউটিভ অফিসার রমাপ্রসাদ মন্ডল এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। তার দাবি, ইস্তফার বিষয়ে প্রশাসন কিছুই জানে না। পাশাপাশি নাগরিক পরিষেবা আগের মতোই স্বাভাবিক রয়েছে। তবে অন্দরের খবর, পুরসভার চুক্তিভিত্তিক কর্মীদের এখনও বেতন দেওয়া সম্ভব হয়নি, যা নিয়ে ক্ষোভ বাড়ছে। এই অর্থনৈতিক ও প্রশাসনিক সংকট থেকে কীভাবে বের হওয়া যায়, প্রতিটি ওয়ার্ডে পরিষেবা সচল রাখা যায়, তা নিয়েই মূলত আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে বৈঠকে উপস্থিত এক কাউন্সিলর জানান, 'এখন তৃণমূলের পুরপ্রধান বা বিধায়ক, সব নেতারাই এলাকা ছেড়ে চলে গেছেন। এই পরিস্থিতিতে আমরা সমস্ত কাউন্সিলররা মিলে একটি বৈঠক করলাম। ইস্তফা দেওয়ার কোনো প্রশ্নই এখনও ওঠেনি, ওটা যার যার ব্যক্তিগত বিষয়। আমাদের প্রধান অগ্রাধিকার হলো মানুষের কাজ সচল রাখা। এর আগে চুক্তিভিত্তিক কর্মচারীদের মাইনে দিতে কখনো কখনো সমস্যা হলেও নাগরিক পরিষেবা যেভাবে দিতাম, সেভাবেই দেওয়া হবে’।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের