নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আগে ফের উত্তপ্ত ভবানীপুর। পোস্টার খোলা নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক তরজা। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মীরা।
ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে ভবানীপুরের রাজনৈতিক উত্তাপ। সোমবার ভবানীপুরে সরকারি জায়গা থেকে রাজনৈতিক দলের পোস্টার সরানোকে কেন্দ্র করে হঠাৎই উত্তেজনা ছড়ায়। অভিযোগ, নির্বাচন কমিশনের প্রতিনিধিরা বেছে বেছে তৃণমূলের পোস্টারই খুলছেন। এই অভিযোগ তুলে কমিশনের আধিকারিকদের সঙ্গে সরাসরি বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল কর্মী-সমর্থকেরা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বাড়তি সতর্কতা নেওয়া হয়।
অন্যদিকে নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, নির্দিষ্ট নিয়ম মেনেই সরকারি সম্পত্তি থেকে সব দলের পোস্টার সরানো হচ্ছে। কোনও দলকে লক্ষ্য করে আলাদা করে ব্যবস্থা নেওয়া হয়নি বলেই দাবি কমিশনের। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপির তরফে তৃণমূলের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।
আসন্ন নির্বাচনে ভবানীপুর অন্যতম একটি হাইভোল্টেজ কেন্দ্র। এখান থেকে মুখোমুখি প্রতিদ্বন্ধিতা করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ফলে এই কেন্দ্র ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের