নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - তৃণমূল - বিজেপি সংঘাতে নির্বাচনী উত্তাপ চরমে। বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের সঙ্গে পুলিশের তুমুল বচসা ঘিরে নতুন বিতর্কের সূচনা। ঘটনায় প্রার্থীর বিরুদ্ধেই FIR দায়ের করলেন থানার ওসি। যা ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
ঘটনার সূত্রপাত পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির দ্বন্দ্ব থেকে। তৃণমূল প্রার্থী গৌতম দেব অভিযোগ তোলেন, তাদের দলের পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে। পাল্টা বিজেপির তরফেও অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে পুলিশের একটি দল এক মহিলা বিজেপি কর্মীর বাড়িতে তদন্তে গেলে সেখানে পৌঁছে যান শঙ্কর ঘোষ। অভিযোগ, তিনি পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ওসিকে পাল্টা প্রশ্ন করেন।
শঙ্কর ঘোষের দাবি, কোনো নোটিশ বা প্রমাণ ছাড়াই সাদা পোশাকে পুলিশ কেন ওই বাড়িতে যায়, তার কোনও সদুত্তর দিতে পারেননি ওসি। প্রায় এক ঘণ্টা ধরে পুলিশকে ঘিরে রাখার ঘটনাও ঘটে। এই ঘটনার পরই পাল্টা পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট থানার ওসি শঙ্কর ঘোষের বিরুদ্ধে FIR দায়ের করেন।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের