নিজস্ব প্রতিনিধি , হুগলী - সিঙ্গুরে পঞ্চায়েতের সালিশি সভাকে কেন্দ্র করে চাঞ্চল্য। জমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে নসিবপুর গ্রাম পঞ্চায়েতে হাজির হয়েছিলেন যুবতী আশা সোম। অভিযোগ, সেই বৈঠক চলাকালীনই তাকে খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হয়। যুবতীর অভিযোগ ঘিরে প্রশ্ন উঠছে সালিশি প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে।
ঘটনাটি বুধবার সিঙ্গুর থানার অন্তর্গত দেশাপাড়া গ্রামের। সেখানের বাসিন্দা আশা সোমের পরিবারের সম্পত্তি বিক্রি করে অন্যত্র চলে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সেই সিদ্ধান্তকে কেন্দ্র করেই কাকার সঙ্গে পারিবারিক বিবাদ তৈরি হয়। অভিযোগ, সেই বিবাদ মেটাতে নসিবপুর গ্রাম পঞ্চায়েতের তরফে তাকে সালিশি সভায় ডাকা হয়। আর সেখানেই ঘটে বিপত্তি। আশা সোমের দাবি, নির্দেশ অনুযায়ী তিনি পঞ্চায়েতে গেলে উপপ্রধান গোবিন্দ ধারার উপস্থিতিতেই এক তৃতীয় ব্যক্তি তাকে ভয় দেখিয়ে খুন ও ধর্ষণের হুমকি দেয়।
যুবতীর আরও অভিযোগ, 'আমার বাবা পক্ষাঘাতে আক্রান্ত তাই আমি আমার বাবার ভাগের জমিই বিক্রি করতে চেয়েছি। কিন্তু তার আগে আমাকে পঞ্চায়েত সভার লোক এসে হুমকি দিয়ে যায়, এরপর আমাকে ফোন করে পঞ্চায়েতে ডাকা হয়। আমি সেই সময় মতন যাই কিন্তু সেখানে যেতেই আমাকে আমার পাণ্ডিত্য নিয়ে কথা শোনানো হয়। সেই সময় আমি ভিডিও করি আমার বাবাকে দেখাবো বলে কিন্তু তৃতীয় এক ব্যক্তি আমার থেকে ফোন নিয়ে ভিডিওটি ডিলিট করে দেয়।'
যুবতীর অভিযোগ আরও গুরুতর। তার দাবি, ' উপপ্রধানের সঙ্গে কথা বলার সময় তৃতীয় এক ব্যক্তি এসে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। আমাকে ধর্ষণের এমনকি প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। সেই কারণে আমি থানায় অভিযোগ জানিয়েছি। গিয়ে অভিযোগ করলে অনেক গুন্ডাদের দাপট থাকবে তাই আমি অনালাইনে অভিযোগ জানিয়েছি।'
অন্যদিকে, সমস্ত অভিযোগ খারিজ করেছেন নসিবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোবিন্দ ধারা। তার দাবি, 'আশা সোম পঞ্চায়েতে মিটিং চলাকালীন ভিডিও করছিল। তাকে সেই ভিডিও করতে মানা করা হয়। কিন্তু উনি যে দাবিগুলো করেছেন সেটা সম্পূর্ণ মিথ্যে। এখানে সিসি ক্যামেরা লাগানো রয়েছে, পঞ্চায়েতে কখনও এরম কিছু হতে পারে।'
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের