নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি - সোমবার সকালে শিলিগুড়ির সেবক রোড সংলগ্ন ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। একটি প্লাস্টিক কারখানায়। হঠাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার নেয়। কারখানার ভিতরে প্রচুর পরিমাণে প্লাস্টিক সামগ্রী, প্লাস্টিক দানার বস্তা মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের কারখানা, গুদামগুলিতেও।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল প্রায় ১০টা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। পাশাপাশি দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, শহরের বিভিন্ন প্রান্ত থেকেও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।কারখানার পাশেই রয়েছে একাধিক কারখানা, গুদাম। ফলে আগুন দ্রুত পাশের এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রথম থেকেই সতর্ক ছিলেন দমকল কর্মীরা। পার্শ্ববর্তী কারখানা, গুদামগুলিতে যাতে আগুন ছড়িয়ে না পড়ে, সেই অনুযায়ী শুরু হয় আগুন নেভানোর কাজ। নিরাপত্তার কারণে আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগও বন্ধ করে দেওয়া হয়। এদিকে কারখানা সংলগ্ন গুদামের ভিতরে থাকা সমস্ত শ্রমিককে নিরাপদে বাইরে বের করে আনা হয়। প্রায় চার ঘণ্টা ধরে টানা চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে কারখানার ভিতরে থাকা বিপুল পরিমাণ সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনায় কোনও হতাহতের খবর না থাকলেও কয়েক ঘণ্টার এই বিধ্বংসী অগ্নিকাণ্ডকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়ায় সেবক রোড সংলগ্ন ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এলাকায়।
পুলিশ কর্তৃপক্ষ জানান, 'কীভাবে আগুন লাগল, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। পাশাপাশি কারখানায় পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, থাকলেও তা সঠিকভাবে ব্যবহার করা হয়েছিল কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।'
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের