নিজস্ব প্রতিনিধি , ইসলামাবাদ - অভ্যন্তরীণ অশান্তি-সহ জঙ্গি হামলায় কার্যত কোণঠাসা পাকিস্তান। একদিকে অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ ক্রমশ তীব্র হচ্ছে। অন্যদিকে বালোচিস্তানের কোয়েট্টা সংলগ্ন এলাকায় হামলায় একাধিক মানুষের মৃত্যু। এই দুই ঘটনাকে ঘিরে নতুন করে চাপে পড়েছে সে দেশের প্রশাসন। দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উঠছে নানা প্রশ্ন।
সম্প্রতি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে আন্দোলন চলছে। তার মধ্যেই কোয়েট্টার হান্না উরাক এলাকার কিল্লি বাবরি গ্রামে হামলার ঘটনা ঘটে। পাহাড়ি এলাকা থেকে নেমে আসে একদল সশস্ত্র হামলাকারী। এরপর তারা গ্রাম লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন আরও ৯ জন। জানা গেছে, নিরাপত্তা বাহিনী পৌঁছানোর আগেই স্থানীয় উপজাতি সম্প্রদায়ের যুবকেরা প্রতিরোধ গড়ে তোলেন। তাঁরা অস্ত্র হাতে হামলাকারীদের মোকাবিলা করেন। এরপর দু'পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই শুরু হয়। সেই সংঘর্ষেই হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, সাধারণ গ্রামবাসীদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছিল। ঘটনার পর এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। শুরু হয় তল্লাশি অভিযান। হান্না উরাক ও আশপাশের এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, হামলার জায়গা থেকে খুব দূরে নয় পাকিস্তান সেনার একটি ক্যান্টনমেন্ট। রয়েছে ফ্রন্টিয়ার কর্পসের একাধিক চেকপোস্ট ও নজরদারি কেন্দ্রও। তাই নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
অন্যদিকে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরেও অশান্তি বাড়ছে। জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান সরকার। সংগঠনের প্রায় ৬০০ কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করা হচ্ছে। এর পর থেকেই বিক্ষোভ আরও জোরালো হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, প্রশাসনের কড়া পদক্ষেপে এলাকায় কার্যত অর্থনৈতিক অবরোধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এই আবহে সংগঠনের নেতা সর্দার আমন খান ভারতের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। সেই ঘটনাও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, পাকিস্তান এখন একাধিক সমস্যার মুখে দাঁড়িয়ে। একদিকে পিওকে-তে বাড়ছে জনরোষ। অন্যদিকে টিটিপি-র ধারাবাহিক হামলাও উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষ করে বালোচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও নিরাপত্তা বাহিনীও হামলার নিশানায় এসেছে। ফলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা-সহ প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের