নিজস্ব প্রতিনিধি , হুগলী - রাস্তায় ছেলেকে নিয়ে যাচ্ছিলেন মা। এক মুহূর্তেই সব ওলটপালট! দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় ছিটকে পড়লেন মা ও শিশু। ভয়াবহ সেই দৃশ্যে স্তব্ধ পথচলতি মানুষজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে চুঁচুড়ার প্রতাপপুরের বাসিন্দা রেশমা বেগম (৩২) সাত বছরের ছেলে সেখ আয়ানকে নিয়ে স্কুটি করে ধনিয়াখালির বোনের বাড়ি যাচ্ছিলেন। দিল্লী রোড পার হওয়ার সময় আচমকাই পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পিকআপ ভ্যান জোরে ধাক্কা মারে তাঁদের স্কুটিতে। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। মা-ছেলে দুজনেই ছিটকে পড়েন রাস্তার মাঝে।

চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। পোলবা থানার পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় গুরুতর জখম দুইজনকে উদ্ধার করে তড়িঘড়ি ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল তরফে জানানো হয়েছে, শিশুটির নাম সেখ আয়ান। অবস্থা আশঙ্কাজনক। তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভেন্টিলেশনে রাখা হয়েছে। অন্যদিকে মা রেশমা বেগমের মাথা ও পায়ে গুরুতর আঘাত লেগেছে, চিকিৎসা চলছে ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে।

পুলিশ ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যানটি আটক করেছে, চালককে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। প্রাথমিক অনুমান অনুযায়ী , অতিরিক্ত গতিই দুর্ঘটনার কারণ। ঘটনার পর থেকে এলাকায় নেমে এসেছে উদ্বেগ ও আতঙ্কের ছায়া। স্থানীয়দের অভিযোগ, দিল্লী রোডে প্রতিনিয়ত দ্রুতগতির গাড়ি ছুটে বেড়ায়, নেই ট্রাফিক নজরদারি। তাঁরা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন।

প্রতিবেশী সৌরভ গাঙ্গুলী বলেন, “মা ও ছেলে দুজনেই ভয়াবহ আহত। ছেলেটির অবস্থা খুবই খারাপ, ব্রেন স্ট্রোকের আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে ভেন্টিলেশনে রাখা হয়েছে। মা রেশমা বিবির জ্ঞান বারবার চলে যাচ্ছে। চিকিৎসকরা তিন দিন অবজারভেশনে রেখেছেন। এইসব ঘটনায় ৩৬ ঘণ্টা না কাটলে কিছু বলা যাবেনা বলেই জানিয়েছেন চিকিৎসকরা। “
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা