নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া বিশৃঙ্খলার পর ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগের ইচ্ছাকে সম্মান জানিয়ে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই সিদ্ধান্তে বিতর্কের অবসান হয়নি। বরং এবার আরও তীব্র ভাষায় রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
যুবভারতী কাণ্ডে মঙ্গলবার অরূপ বিশ্বাসের অব্যাহতি নিয়ে ফের শুরু হয় বিতর্কের। এদিন শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে কয়েকশো কোটি টাকার আর্থিক দুর্নীতি হয়েছে। তার দাবি, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করা নিছক আইওয়াশ। তার বক্তব্য, ' রাজীব কুমার এই রাজ্যের অলিখিত হোম মিনিস্টার। অরূপ বিশ্বাসকে পদত্যাগ করতে বলা হয়েছে। আরে পদত্যাগে কিছু হবে না। আমরা অরূপ বিশ্বাস আর সুজিত বসুর গ্রেফতার চাই, ।'
পাশপাশি মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু বলেন,' যত যুবক ছেলের ইমোশন নিয়ে খেলেছেন , যাদের টাকা নিয়েছেন , তাদের টাকাগুলি ফেরৎ দিন। দর্শকদের পিটিয়েছে মমতার পুলিশ, আবার জেলে পুরেছে। আগে তাদের জামিন দিতে হবে।' বিরোধী দলনেতার আরও অভিযোগ, 'পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি কারোর আস্থা নেই, কারণ শতদ্রুর মাথায় যদি প্রভাবশালীদের আশীর্বাদ থাকে তাহলে কার কি হবে?'
যুবভারতী কাণ্ডের তদন্ত নিয়ে বিরোধী দলনেতা কটাক্ষের সুরে বলেন, ‘ মুখ্যমন্ত্রী তদন্তের নাম নাটক করছে। ওই কমিটিতে এমন আমলারা রয়েছেন, যারা নিজেরাই এই ঘটনার তদন্তের আওতায় পড়তে পারেন, এমনকী মুখ্যসচিবও। রাজ্য সরকার ও তাদের মনোনীত, চারজন আইপিএসের নেতৃত্বে যে সিট তারা কখনই নিরপেক্ষ তদন্ত করতে পারেন না। এই তৃণমূল বা তার মন্ত্রীরা, সব জায়গায় টাকা চায় আর নিজেদের মাতব্বরী ফলাতে চায়। নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবীদের দিয়ে, সেলফি তুলিয়ে, তারা মাতব্বরী করাতে চায়।’
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের