নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - ২০তম বর্ষে পদার্পণ করলো ঐতিহ্যবাহী জয়চন্ডি পাহাড় মেলা। বর্ণাঢ্য উৎসবের মধ্যে দিয়ে সূচনা হয় পাহাড়ি মেলার। আলোকময় সাজসজ্জা ও বাউল গীতির মধ্য দিয়ে শুরু হয় উৎসবের। ২৮শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই মেলা, চলবে ১লা জানুয়ারি পর্যন্ত। নাচে গানে জমে উঠেছে সমগ্র জয়চণ্ডী পাহাড় এলাকা।

সূত্রের খবর , মেলা শুরুর দিন থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকের ভিড় ছিল চোখে পরার মতো। পাঁচ দিনের এই মেলায় থাকছে একাধিক নামিদামি সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার শেষ দিনে দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বোম্বে খ্যাত সঙ্গীত শিল্পী সাবির কুমার। এছাড়াও মঞ্চ মাতাবেন জনপ্রিয় শিল্পী শোয়েব আলি। পর্যটকদের আকর্ষণ বাড়াতে সঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি থাকছে লোকসংস্কৃতি, হস্তশিল্পের প্রদর্শনী ও নানা বিনোদনমূলক অনুষ্ঠান।

উৎসব সম্পর্কে জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব কমিটির সম্পাদক তথা রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরণী বাউরি জানান ,“ অন্যান্য বছরের তুলনায় এই বছর আমরা এই পর্যটন উৎসবকে আরও সুন্দর ও বৃহৎ পরিসরে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। পুরুলিয়া জেলার লোকসংস্কৃতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জয়চণ্ডী পাহাড় মেলাকে কেন্দ্র করে এই উৎসব পুরুলিয়া জেলার পর্যটন ও সংস্কৃতিকে নতুনভাবে তুলে ধরবে ।”
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের