নিজস্ব প্রতিনিধি , নদীয়া - নিজের নাতনিকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলেন এক বৃদ্ধ। নির্যাতিতার মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগের ভিত্তিতে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরে।
পুলিশ সূত্রে জানা গেছে, শান্তিপুর থানার এলাকার নির্যাতিতার মায়ের ৩ কন্যাসন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তির মধ্যেই সংসার চলছিল। একদিন তিনি নিজের চোখে দেখেন তার এক কন্যাসন্তানের সঙ্গে অভিযুক্ত শ্বশুর অশালীন আচরণ করছেন। পরে অন্য ২ কন্যাসন্তানের কাছ থেকেও একই ধরনের অভিযোগ জানতে পারেন তিনি। এরপর শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার ধৃতকে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলা হয়। পাশাপাশি নির্যাতিত শিশুদের বক্তব্য সহ অন্যান্য প্রমাণ সংগ্রহ করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা।
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের