6a4646f51ae6e_Gallery_1782990523660
জুলাই ০২, ২০২৬ দুপুর ০৪:৪১ IST

পাম্পে লম্বা লাইন, বাড়ছে দাম! জ্বালানি সঙ্কটে রাশিয়ার ভরসা ভারত

নিজস্ব প্রতিনিধি , মস্কো - ইউক্রেন যুদ্ধের দীর্ঘমেয়াদি প্রভাব এবার স্পষ্ট হয়ে উঠছে রাশিয়ার জ্বালানি খাতে। দেশের বিভিন্ন অঞ্চলে পেট্রলের ঘাটতি দেখা দিয়েছে। তাই সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে জ্বালানি আমদানি করতে হচ্ছে মস্কোকে। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি, ভারত থেকেও পেট্রল কিনতে শুরু করেছে রাশিয়া। এই পরিস্থিতিতে বহু পেট্রল পাম্পে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে।

সাম্প্রতিক সময়ে রাশিয়ার একাধিক তেল শোধনাগার ও জ্বালানি পরিকাঠামো ইউক্রেনের হামলার লক্ষ্য হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকেই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটি কেন্দ্র। গত সপ্তাহে উত্তর-পশ্চিম রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের একটি শোধনাগার ও রফতানি কেন্দ্রেও ড্রোন হামলার ঘটনা ঘটে। রুশ প্রশাসনের দাবি, ওই হামলায় ব্যবহৃত একাধিক ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে বারবার হামলার কারণে উৎপাদন-সহ সরবরাহ ব্যবস্থার উপর চাপ বেড়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে বাজারেও।

পরিস্থিতি মোকাবিলায় দেশের বিভিন্ন এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও সীমিত পরিমাণে জ্বালানি বিক্রি করা হচ্ছে। আবার কিছু অঞ্চলে ব্যক্তিগত গাড়ির মালিকদের কাছে পেট্রল বিক্রিতে সাময়িক বিধিনিষেধ জারি করা হয়েছে। ফলে অনেক জায়গায় পেট্রল পাম্পের সামনে দীর্ঘ অপেক্ষার ছবি দেখা যাচ্ছে। একই সঙ্গে খুচরো বাজারে জ্বালানির দামও বেড়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রুশ নিয়ন্ত্রিত সেভাস্তোপোলে গত এক সপ্তাহে পেট্রলের দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে। অন্যান্য এলাকাতেও মূল্যবৃদ্ধির খবর মিলছে।

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নিয়েছে রাশিয়া। বিভিন্ন সূত্র মারফত রয়টার্স জানায়, ভারত থেকে জলপথে পেট্রল পাঠানো হয়েছে। পেট্রোলিয়াম শিল্পের সঙ্গে যুক্ত একটি সূত্রের দাবি, ইতিমধ্যেই প্রায় ৬০ হাজার টন পেট্রল রাশিয়ায় রফতানি করা হয়েছে। অন্য একটি সূত্রের দাবি, দুটি ট্যাঙ্কারে করে এই জ্বালানি পাঠানো হয়েছে। প্রতিটি ট্যাঙ্কারে ৩০ থেকে ৪০ হাজার টন পর্যন্ত পেট্রল রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি বেলারুশ-সহ আরও কয়েকটি দেশ থেকেও জ্বালানি কিনছে মস্কো। সরবরাহ স্বাভাবিক রাখতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

রাশিয়ায় গ্রীষ্মকালে জ্বালানির চাহিদা সাধারণত অনেক বেশি থাকে। এই সময়ে প্রতিদিন গড়ে প্রায় ১ লক্ষ ১০ হাজার টন পেট্রল ব্যবহার হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে সরবরাহে সমস্যা তৈরি হওয়ায় চাপ আরও বেড়েছে। সম্প্রতি মন্ত্রী ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, দেশের কয়েকটি অঞ্চলে জ্বালানি সংক্রান্ত সমস্যা তৈরি হয়েছে। তবে পরিস্থিতি সামাল দিতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ করছে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন

বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আবর্জনার পাহাড় , গিনিতে মৃত ২২ !
আগস্ট ২৪, ২০২৬

ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন

 

বিয়ে থেকে বিদেশযাত্রা, সবেতেই লাগবে অনুমতি! সরকারি কর্মীদের জীবন কঠোর নজরদারি চিনের
আগস্ট ২৪, ২০২৬

বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ

ঘরজুড়ে পচা দেহের গন্ধ, তিনতলা বাড়িতে ঢুকতেই চমকে উঠল পুলিশ! উদ্ধার একই পরিবারের ৪ জনের দেহ
আগস্ট ২৩, ২০২৬

নোশকিতে হিন্দু ব্যবসায়ীকে গুলি করে খুন! ঘৃণা ছড়ানো বরদাস্ত নয়, সরব সংখ্যালঘুরা
আগস্ট ২৩, ২০২৬

নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ

রান্নাঘর থেকে ডাইনিংয়ে হাঁটতেই লাগে সাড়ে ৪ মিনিট! জুকারবার্গের নতুন দুর্গের দাম ৩৩৫ কোটি
আগস্ট ২২, ২০২৬

আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে

হিন্দুদের পবিত্র উৎসব নিয়ে আপত্তিকর মন্তব্য! বালিতে বিদেশি পর্যটকের শাস্তি কারাদণ্ড
আগস্ট ২২, ২০২৬

ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ

ইউক্রেনের শপিং মলে জোড়া ড্রোন হামলা! মহিলা-শিশু-সহ মৃত ১৬ আহত, ১৩০-এর বেশি
আগস্ট ২২, ২০২৬

প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯

আলাস্কার আকাশে বড় দুর্ঘটনা! ৮ জনকে নিয়ে ভেঙে পড়ল চার্টার বিমান
আগস্ট ২১, ২০২৬

দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি

সমুদ্রে ফের জলদস্যু-রাজ! দখল ২ জাহাজ, বন্দি ২২ ভারতীয় নাবিক
আগস্ট ২১, ২০২৬

গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট

ইমরানকে হাসপাতালে পাঠাতে বাধ্য শাহবাজ সরকার! সুপ্রিম কোর্টের নির্দেশে বদলাল পরিস্থিতি
আগস্ট ২১, ২০২৬

৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা

যুদ্ধ করতে গিয়ে রণতরীতেই নরকযন্ত্রণা! নোংরা কমোড, অচল পাইপে বিপাকে মার্কিন সেনা
আগস্ট ২১, ২০২৬

ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের

বাংলাদেশের আবেগ ভারতকে বুঝতে হবে! তারেখের দিল্লি সফর নিয়ে কৌশল বদলাচ্ছে ঢাকা
আগস্ট ২১, ২০২৬

অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার

শুধু ভারতীয়রাই ঢুকতে পারবে, পাকিস্তানিরা নয়! আমিরশাহীতে হোটেলে ঘর না পেয়ে ক্ষুব্ধ পাক সাংসদ
আগস্ট ২০, ২০২৬

শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের

ভারতের SIR এবার ট্রাম্পের হাতিয়ার! ভোটার ছাঁটাইয়ের পথে আমেরিকা, চাপে লক্ষাধিক
আগস্ট ২০, ২০২৬

২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা

১৭ দিনের কাঁদতে থাকা শিশুকে কোলে তুলে নিজেই স্তন্যপান করালেন মন্ত্রী! বললেন, ‘এই মুহূর্তে আমিই ওর মা’
আগস্ট ২০, ২০২৬

তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের