নিজস্ব প্রতিনিধি , নদীয়া - পঞ্চম শ্রেণির ভর্তি নিয়ে চরম অনিয়মের প্রতিবাদে উত্তাল হল পাল চৌধুরী উচ্চ বিদ্যালয়। সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির পড়ুয়াদের সনদপত্র আটকে থাকায় অভিভাবকদের ক্ষোভ চরমে ওঠে। বুধবার সকাল থেকেই বিদ্যালয়ের সামনে জটলা তৈরি হয়। পরে রানাঘাট থানার পুলিশ এসে অভিভাবকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয় কর্তৃপক্ষ চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীদের শংসাপত্র দিচ্ছে না। অথচ বাইরের বিদ্যালয় থেকে আসা আবেদনকারীদের আগেই ভর্তি করে নিচ্ছেন। ফলে স্থানীয় পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। অনেক অভিভাবকের দাবি, সরকারি নির্দেশ অনুযায়ী, একই ভবন বা লাগোয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগে ভর্তি নেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ সেই নির্দেশ মানছে না।

ঘটনা প্রসঙ্গে অভিভাবক ঋতুপর্ণা সহ জানান, আমাদের এতদিন পর জানানো হচ্ছে প্রথম শ্রেণী থেকে যেসব ছাত্রছাত্রীরা পড়ছে তারা সরাসরি ভর্তি হবে। কিন্তু তৃতীয় বা চতুর্থ শ্রেণিতে ভর্তি হওয়া পড়ুয়াদের জন্য ‘লটারি সিস্টেম’-এর মাধ্যমে বাছাই হবে। কারণ আসন সংখ্যা অপর্যাপ্ত। এদিকে নতুন নীতি অনুযায়ী একই সময়ে দুটি প্রতিষ্ঠানের ফর্ম জমা দেওয়া নিষিদ্ধ। সিদ্ধান্ত দেরিতে জানানোয় আমাদের সন্তানদের বিকল্প পথও বন্ধ হয়ে গেছে'।
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ওনার এতদিন ধরে স্বাভাবিক নিয়ম মেনেই ভর্তি নিতেন। এবছর প্রথম তাঁরা আমাদের বাচ্চাদের আগে না নিয়ে অন্য পথ অবলম্বন করছেন। কোন আইনে নির্দেশ মানছেন না তা আমরা জানিনা। এতে অভিভাবকদের দুশ্চিন্তা হাওয়া স্বাভাবিক'।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের