নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ – পাকিস্তানের ইতিহাসে প্রথমবার। ‘চিফ অব ডিফেন্স ফোর্সেস’ পদের দায়িত্ব পেলেন আসিম মুনির। আগামী ৫ বছরের জন্য পাকিস্তানের সেনা, বায়ু, নৌসেনা ও পারমাণবিক অস্ত্রের কমান্ড থাকবে মুনিরের নিয়ন্ত্রণে। বর্তমানে সেনাপ্রধান ফিল্ড মার্শাল থেকে সেনা সর্বাধিনায়ক হলেন আসিম মুনির।
এক্স হ্যান্ডলে পাকিস্তানের প্রেসিডেন্ট অফিসের তরফ থেকে জানানো হয়েছে, ‘চিফ অব দ্য আর্মি স্টাফ’ এবং ‘চিফ অব ডিফেন্স ফোর্সেস’- এই দু’টি পোস্টে আসিম মুনিরকে নিয়োগ করা হয়েছে। এই বিষয়ে সুপারিশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আগামী ৫ বছরের জন্য এই পদে থাকবেন মুনির। পাক সেনার ভাইস চিফ অব আর্মি স্টাফ, অর্থাৎ সেকেন্ড-ইন -কমান্ড নিয়োগের দায়িত্বও রয়েছে তাঁর কাঁধে।
সম্প্রতি পাকিস্তানের পার্লামেন্টের উভয়কক্ষে সংবিধান সংশোধনী বিল পেশ করা হয়। তাতে সংবিধানের ২৪৩ অনুচ্ছেদ সংশোধন করার কথা বলা হয়েছে। প্রস্তাবিত বিলে পাক সেনাবাহিনীতে একটি নতুন পদ তৈরির কথা বলা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে চিফ অফ ডিফেন্স ফোর্সেস বা সেনা সর্বাধিনায়ক। পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে এই বিল পাশ হয়ে যায়। ফলে সেনা সর্বাধিনায়ক হয়ে গেলেন মুনির।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের