নিজস্ব প্রতিনিধি, রাওয়ালপিণ্ডি - জীবিত রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাক ক্রিকেটার ইমরান খান। মঙ্গলবার ‘কাপ্তানের’ সঙ্গে সাক্ষাৎ করেছেন তাঁর বোন উজমা খান। বোনের মাধ্যমেই তোপ দেগেছেন ইমরান খান। তিনি বলেন, “পাকিস্তানের বিপর্যয়ের কারণ মুনির।“
উজমা এক্স হ্যান্ডলে ইমরানের বক্তব্য জানান, “সন্ত্রাস নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। এতে আমি অত্যন্ত ব্যথিত। পাকিস্তানের জাতীয় স্বার্থ নিয়ে ওঁর মাথাব্যথা নেই। উনি যা করছেন তা পশ্চিমি বিশ্বকে তুষ্ট করতে। ইচ্ছাকৃত ভাবে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে তুলেছেন। উদ্দেশ্য, যাতে তাঁকে আন্তর্জাতিক বিশ্ব মুজাহিদ বলে অভিহিত করতে পারে।“
উল্লেখ্য, ‘আফগান টাইমস’ নামের এক এক্স হ্যান্ডলে ইমরান খানের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে। সূত্রের খবর, জেলে আলাদা সেলে রাখা হয়েছে ইমরান খানকে। গত সপ্তাহে ইমরান খানের সঙ্গে সাপ্তাহিক দেখা করতে আসেন তাঁর তিন বোন আলেমা, উজমা এবং নওরিন খান। কিন্তু দেখা করতে দেওয়া হয়নি। এর জেরে জেলের সামনে বিক্ষোভ করেন তাঁরা।
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার কারাগারের বাইরে বিক্ষোভ দেখান পিটিআই সমর্থকরা। তাদের দাবি, ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি তাদের। এরপরই প্রশ্ন উঠছে তাহলে কি জেলে হত্যা করা হয়েছে ইমরান খানকে? ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রীয় উপহার বিক্রি এবং অন্যান্য দুর্নীতির মামলা হয়েছে।
এদিন জেলবন্দি ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি পান উজমা খান। রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে কয়েকজন পিটিআই সমর্থককে নিয়ে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর দেখা করেন তিনি। ইমরানের সঙ্গে সাক্ষাতের পর সংবাদমাধ্যমকে উজমা জানিয়েছেন, “দাদা সুস্থ আছেন।“
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের