নিজস্ব প্রতিনিধি , ইসলামাবাদ - পাকিস্তানে ১২৫ বছরের পুরনো গুরুদ্বার ভেঙে ফেলার অভিযোগ ঘিরে শুরু হল বিতর্ক। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় শিখ সম্প্রদায়ের মধ্যে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতও। ধর্মীয় স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে দিল্লি। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।
পাঞ্জাব প্রদেশে লাহোর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে ফারুকাবাদ এলাকায় অবস্থিত ছিল ঐতিহাসিক এই গুরুদ্বার। অভিযোগ, সম্প্রতি এক স্থানীয় ব্যবসায়ী সেটি ভেঙে দেন। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে পাঞ্জাব প্রশাসনের এক কর্মকর্তা জানান, প্রয়োজনীয় অনুমতি বা এনওসি ছাড়াই এই কাজ করা হয়েছে। তাঁর দাবি, স্থানীয় শিখ সম্প্রদায় প্রতিবাদ শুরু করার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। তার আগে সংশ্লিষ্ট দফতর এ বিষয়ে সক্রিয় হয়নি। পরে জনরোষ বাড়তে শুরু করলে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখে প্রশাসন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজও ঘটনার বিষয়ে নজর দেন বলে জানা গিয়েছে।
বুধবার ঘটনাস্থল পরিদর্শনে যান পাঞ্জাবের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী রমেশ সিং অরোরা। তিনি ক্ষতিগ্রস্ত গুরুদ্বারটি পুনর্নির্মাণের আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষার প্রতিশ্রুতিও দেন। তাঁদের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার কথাও জানান তিনি। এই ঘটনার পর পাকিস্তানে সংখ্যালঘুদের ধর্মীয় স্থাপনার সুরক্ষা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।
এই ঘটনার জেরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, ফারুকাবাদের ১২৫ বছরের পুরনো পবিত্র গুরুদ্বার ভেঙে ফেলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তাঁর মতে, শিখ সম্প্রদায়ের ধর্মীয় স্থাপনার বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নিন্দনীয়। ভারত এই ঘটনার তীব্র নিন্দা করছে বলেও জানান তিনি।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের