নিজস্ব প্রতিনিধি, রাজস্থান – পাক তরুণীর প্রেমে হাবুডুবু খেয়ে ভারতীয় সেনার গোপন তথ্যপাচার করার অভিযোগ উঠল রাজস্থানের এক যুবকের বিরুদ্ধে। এমনকি তাঁর বিরুদ্ধে পাক গুপ্তচর হিসেবে কাজ করার অভিযোগও উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে।
সূত্রের খবর, ধৃত যুবকের নাম মঙ্গৎ সিং। আলোয়ারের বাসিন্দা। অভিযোগ, পাকগুপ্তচর সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে তাঁর। প্রায় ২ বছর ধরে ভারতীয় সেনার বিভিন্ন তথ্য ও এলাকায় সেনার কৌশলগত অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য পাকিস্তানের হাতে তুলে দিয়েছেন মঙ্গৎ সিং।
সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় ‘ইশা শর্মা’ নামের এক পাক তরুণীর সঙ্গে আলাপ হয় মঙ্গৎ সিংয়ের। তৈরি হয় ঘনিষ্ঠতা। বিভিন্ন আপত্তিজনক ছবি দেখিয়ে ভয় দেখানো হয় মঙ্গৎকে। এমনকি অর্থের লোভ দেখানো হয় তাঁকে। এই দু’য়ের ফাঁদে পড়ে পাক গুপ্তচর হিসাবে কাজ করে ধৃত যুবক।
গোয়েন্দা বিভাগের ডিআইজি রাজেশ মিল জানিয়েছেন, ”ধৃত ব্যক্তি ক্রমাগত আমাদের সেনাবাহিনীর তথ্য পাকিস্তানে পাচার করেছে। সেই তথ্যের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে তাঁকে।“ ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট অনুযায়ী গ্রেফতার করা হয়েছে যুবককে।
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের