নিজস্ব প্রতিনিধি , লাহোর - পাকিস্তানের সেনাঘাঁটিতে ভয়াবহ জঙ্গী হামলা। শুক্রবার পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের এক সেনা ক্যাম্পে হামলা চালায় তালিবান জঙ্গীরা। ঘটনায় মৃত্যু হয়েছে ৪ সৈনিকের। এছাড়াও জখম প্রায় ১৫ জন। মৃতদের তালিকায় রয়েছে মহিলা-সহ ১ শিশু।
সূত্রের খবর , ঘটনাটি আফগানিস্তান সীমান্তবর্তী এলাকা খাইবার পাখতুনখোয়ার। হামলাকারীরা প্রথমে নিরাপত্তার বেড়াজাল ভাঙার চেষ্টা করে। বিস্ফোরক বোঝাই একটি গাড়ি সেনা ক্যাম্পের বাইরের দেওয়ালে সজোরে ধাক্কা মারে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল আশপাশের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে যায় পাশের একটি মসজিদ। আহত ১৫ জনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়।
বিস্ফোরণের জেরে ভেঙে পড়া ঘরবাড়ির ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে বহু পাক নাগরিক আহত হয়েছেন। উদ্ধার কাজ শুরু করেন পাক সেনা ও স্থানীয় পুলিশ প্রশাসন। হামলার নেপথ্যে তিন বন্দুকধারী দুষ্কৃতী। দীর্ঘক্ষণ ধরে গুলির লড়াইয়ের পর ওই তিন জনের মৃত্যু হয়েছে। হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান।
ঘটনার প্রতিবাদে ইসলামাবাদে নিযুক্ত আফগান তালিবানের উপ-রাষ্ট্রদূতকে তলব করেছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক। পাকিস্তান সরকার আফগান প্রশাসনের কাছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তসহ অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের