নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল কংগ্রেসের অন্দরে চলা রাজনৈতিক অস্থিরতার মাঝেই আরও এক বড় ধাক্কা। একের পর এক বিধায়কের বিদ্রোহ ও সাংগঠনিক টানাপোড়েনের আবহে এবার দল ছাড়ার ঘোষণা করলেন তৃণমূলের রাজ্য কমিটির সদস্য বিশ্বজিৎ দেব। শুধু পদত্যাগই নয়, দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ তুলে তিনি কার্যত নতুন করে বিতর্কের আগুনে ঘি ঢেলে দিলেন।
বুধবার তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সদস্যপদ থেকে ইস্তফা দেন বিশ্বজিৎ দেব। ইতিমধ্যেই তিনি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। পদত্যাগের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের সমালোচনা করেন। বিশ্বজিৎ দেবের অভিযোগ, তৃণমূলে যোগ দেওয়ার সময় তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনও কাজের সুযোগ বা সাংগঠনিক গুরুত্ব তিনি পাননি।
বিশ্বজিৎ দেব আরও বলেন, ' অ্যাডভোকেট জেনারেল পদে থাকাকালীন তৃণমূলে যোগ দিয়েছিলাম। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে আমার নাম ঘোষণা করা হয়েছিল। এরপর থেকে আমাকে কোনও গুরুত্ব দেওয়া হয়নি। কোনও কাজের দায়িত্ব দেওয়া হয়নি।' বরং বাইরের রাজ্যের নেতাদের সুযোগ দেওয়া হয়েছে বেশি। বহুবার বিষয়টি নেতৃত্বের নজরে আনা হলেও কোনও পরিবর্তন হয়নি বলেও দাবি করেন তিনি।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের