নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - সুন্দরবনের মাটির ঘর থেকে এবার সোজা লালকেল্লা। ‘বিকশিত ভারত’ নিয়ে প্রবন্ধ লিখে দিল্লির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিল নবম শ্রেণির ছাত্রী সেলিমা মোল্লা। কিন্তু আর্থিক অনটনে দিল্লি যাওয়া নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসের সহযোগিতায়, শুক্রবার বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় সেলিমা।
বাসন্তীর ফুল মালঞ্চ গ্রামের ঋতুভগত হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী সেলিমা মোল্লা ‘বিকশিত ভারত’ নিয়ে ৫০০ শব্দের একটি প্রবন্ধ লিখে যথাস্থানে পাঠিয়েছিল। সেই লেখা প্রশংসিত হওয়ায় ১৫ আগস্ট দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ আসে তার কাছে। কিন্তু দিনমজুর পরিবারটির পক্ষে মেয়েকে দিল্লি পাঠানোর খরচ জোগানো কার্যত অসম্ভব ছিল। ফলে আমন্ত্রণ পেয়েও সেলিমার দিল্লি যাওয়া নিয়ে সংশয় তৈরি হয়। বিষয়টি জানতে পেরে সাহায্যের হাত বাড়িয়ে দেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস।
বিধায়কের উদ্যোগে সেলিমার বিমানের টিকিটের ব্যবস্থা করা হয়। পাশাপাশি দিল্লিতে থাকার জন্য ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। শুক্রবার সকালে বিধায়ক নিজেই নিজের গাড়িতে করে সেলিমাকে দমদম বিমানবন্দরে পৌঁছে দেন। বিধায়ক জানান, সংবাদমাধ্যমের মাধ্যমে সেলিমার আর্থিক সমস্যার কথা জানতে পেরেই তিনি এগিয়ে আসেন। নিজের বিধায়ক বেতনের টাকা থেকেই পরিবারটিকে সাহায্য করার পাশাপাশি প্রশাসনের সহযোগিতায় দিল্লিতে প্রয়োজনীয় অনুমতিপত্রের ব্যবস্থাও করা হয়েছে।
বিমানে চেপে আপ্লুত সেলিমা জানিয়েছে, বিধায়ক পাশে দাঁড়ানোয় শেষ পর্যন্ত লালকেল্লার অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পেয়েছে সে। দিল্লি পৌঁছেও পরিবারের সঙ্গে ফোনে কথা বলে নিজের আনন্দ ভাগ করে নেয় সুন্দরবনের এই মেধাবী ছাত্রী।
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের