নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি - অন্যের বউয়ের সঙ্গে লজে ছিলেন এক যুবক। অভিযোগ, সেখান থেকে তাঁদের ধরে এনে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে। বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির ধূপগুড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই যুগলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধূপগুড়ি ব্লকের খট্টিমারি এলাকার বাসিন্দা ওই নারী, পুরুষ। দু’জনেই বিবাহিত। মহিলার স্বামী পরিযায়ী শ্রমিক। স্বামী বাইরে থাকায় সন্তানকে নিয়ে বাড়িতেই থাকেন তিনি। অভিযোগ, প্রায় ২ বছর আগে এলাকার এক মুরগি ব্যবসায়ীর সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়। ওই যুবকও বিবাহিত, এক সন্তানের বাবা। সময় গড়ানোর সাথে সাথে তাঁদের সম্পর্কের কথা দু’পক্ষের পরিবার, স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে। তা নিয়ে পরিবারে অশান্তিও শুরু হয় বলে স্থানীয় সূত্রে দাবি।
অভিযোগ, ঘটনার দিন ধূপগুড়ির একটি লজে অন্যের বউয়ের সঙ্গে ওই যুবককে একসঙ্গে দেখতে পান পরিবারের সদস্য এবং কয়েকজন স্থানীয় ব্যক্তি। এরপর তাঁদের লজ থেকে ধরে বের করে আনা হয়। অভিযোগ, প্রথমে ওই যুবককে মারধর করা হয়। পরে দু’জনকেই সেখান থেকে পূর্ব মাগুরমারির একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়।
সেখানেই তাঁদের একই খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখার অভিযোগ। এরপর দু’জনকে চড়-থাপ্পড় ও ঘুষি মারা হয় বলেও অভিযোগ উঠেছে। ঘটনার কথা ছড়িয়ে পড়তেই বাড়ির সামনে স্থানীয়দের ভিড় জমে যায়।
খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ওই যুগলকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। কেন তাঁদের উপর হামলা চালানো হল, কারা তাঁদের ধরে এনে মারধর করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় আইন হাতে তুলে নেওয়ার অভিযোগে কারও বিরুদ্ধে পদক্ষেপ করা হবে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
রক্ষাকালী আর দক্ষিণাকালীর টানে দূরদূরান্ত থেকে আসেন ভক্তরা
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের