নিজস্ব প্রতিনিধি, দিল্লি - মধ্যপ্রাচ্যের যুদ্ধের দাবানলে জ্বলছে গোটা বিশ্ব। জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে বিশ্বজুড়ে। দাম বেড়েছে গ্যাসের। এমনকি জোগানেও টান পড়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। মধ্যপ্রাচ্যের যুদ্ধকে অতিমারীর সঙ্গে তুলনা করেছিলেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সেই প্রসঙ্গ টেনে মোদিকে তোপ দাগলেন রাহুল গান্ধী।
এদিন মঙ্গলবার সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল বলেন, “প্রধানমন্ত্রীর এহেন মন্তব্য অত্যন্ত অসংবেদনশীল। করোনার সময় কী ঘটেছিল, কতজন মানুষ মারা গিয়েছিলেন এবং কী ধরনের মর্মান্তিক ঘটনা ঘটেছিল, সেগুলি তিনি ভুলে গিয়েছেন। ভারতের বিদেশনীতি মোদির ব্যক্তিগত নীতিতে পরিণত হয়েছে। শুধু তাই নয়, গোটা বিশ্বের কাছে তা হাসির খোরাকেও পরিণত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভালো করেই জানেন মোদি কী করতে পারেন এবং কী করতে পারেন না। যদি প্রধানমন্ত্রী আপোস করেন, তাহলে আমাদের বিদেশনীতিও ফুটো হয়ে যাবে।”
লোকসভার বিরোধী দলনেতা আরও বলেন, “জটিল পরিস্থিতি সবে শুরু হয়েছে। এলপিজি, পেট্রোল, সার সব ক্ষেত্রেই সমস্যা দেখা দেবে। পরিস্থিতি সম্পর্কে সরকারের স্পষ্ট ধারণা নেই।” সম্প্রতি মোদি বলেছিলেন, “১৪০ কোটি ভারতবাসীর ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। পশ্চিম এশিয়ায় অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে ভারতে যে গ্যাস সঙ্কট সৃষ্টি হয়েছে। করোনা যুদ্ধের মতো আমরা এই সঙ্কটও কাটিয়ে উঠব। আমাদের সংকল্প স্পষ্ট। যুদ্ধের কারণে নাগরিকদের যাতে কোনও সমস্যার সম্মুখীন হতে না হয়। সরবরাহ ব্যবস্থায় তৈরি হওয়া বাধাগুলি কাটানোর জন্য সরকার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।“
উল্লেখ্য, হরমুজ প্রণালীতে ৩ টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। ক্ষতিগ্রস্ত হয়েছে তেলবাহী ট্যাঙ্কার। এর জেরে বিশ্ববাজারে তেলের দাম আকাশছোঁয়া। দীর্ঘ সময়ের জন্য হরমুজ প্রণালী বন্ধ থাকলে তেলের দাম ২০০ ডলারের গণ্ডি পেরিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল রফতানি করে সবচেয়ে বেশি। প্রায় ৯০ শতাংশ। হরমুজ প্রণালী দিয়ে ট্য়াঙ্কারে করে নিয়ে যাওয়া হয় বিশ্বজুড়ে ২০ শতাংশ জ্বালানি তেল।
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের